ইরান ইস্যুতে বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

ইরান পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। 

সোমালিয়ার সভাপতিত্বাধীন নিরাপত্তা পরিষদের একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, সূচি সংক্রান্ত এক নোটে বলা হয়েছে, ‘ইরান পরিস্থিতি সম্পর্কে ব্রিফিং’—শীর্ষক এই বৈঠকটি যুক্তরাষ্ট্রের অনুরোধে আহ্বান করা হয়েছে।