বাড়িতে ঝগড়া, স্ত্রী এবং তিন আত্মীয়কে গুলি স্বামীর

বাড়িতে ঝগড়ার জেরে ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তি তার স্ত্রীসহ আরও তিন আত্মীয়কে গুলি করে হত্যা করেছেন। পুলিশের সূত্র জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের পর অভিযুক্ত ব্যক্তি নিজেও আত্মহত্যা করেছেন। খবর এনডিটিভির।

স্থানীয় সময় শুক্রবার (২৩ জানুয়ারি) সকারে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের  লরেন্সভিল শহরে এই ঘটনা ঘটে।

ফক্সফাইভ আটলান্টার প্রতিবেদন অনুসারে, সন্দেহভাজন ব্যক্তিকে আটলান্টার বাসিন্দা বিজয় কুমার (৫১) হিসেবে শনাক্ত করা হয়েছে।

গুইনেট কাউন্টি পুলিশ জানিয়েছে, নিহতরা হলেন বিজয়ের স্ত্রী মীমু ডোগরা (৪৩), গৌরব কুমার (৩৩), নিধি চন্দর (৩৭) এবং হরিশ চন্দর (৩৮)।

স্থানীয় সংবাদমাধ্যমে বরাতে এনডিটিভি জানিয়েছে, স্থানীয় প্রশাসন আইনি বাধ্যবাধকতার কারণে নিহতদের নাম ও বিস্তারিত পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। তবে তারা ভারতীয় বংশোদ্ভূত বলে নিশ্চিত করা হয়েছে।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, জর্জিয়ার একটি আবাসিক এলাকায় এই ঘটনাটি ঘটে। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, পরিবারের সদস্যদের মধ্যে তীব্র কথা কাটাকাটি ও বিবাদের এক পর্যায়ে অভিযুক্ত ব্যক্তি আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালাতে শুরু করেন। ঘটনাস্থলেই তার স্ত্রী এবং পরিবারের আরও তিন সদস্য প্রাণ হারান। নিহতদের মধ্যে ভারতীয় বংশোদ্ভূত ওই নারী ছাড়াও তার নিকটাত্মীয়রা রয়েছেন। এসময় বাড়ির শিশুরা বাড়ির ভেতরেই ছিলো।

স্থানীয় শেরিফ বিভাগ জানিয়েছে, তারা যখন ঘটনাস্থলে পৌঁছান, তখন বাড়িটি থেকে পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়। ঘাতক ব্যক্তি অন্য চার জনকে হত্যার পর নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। 
নিহতদের পরিচয়: 

কী কারণে বা কোন সুনির্দিষ্ট তর্কের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

এদিকে প্রতিবেশীরা এই ঘটনায় স্তম্ভিত। তাদের মতে, পরিবারটি শান্ত ছিলো এবং এর আগে কোনো গোলমালের খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয় কমিউনিটির মধ্যে এই ঘটনায় গভীর শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, বিস্তারিত তদন্তের পর আরও তথ্য জানানো হবে।