গত কয়েকদিন ধরে চলা তীব্র লড়াই শেষে পাঞ্জশির ‘সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে’ নেওয়ার দাবি করেছে তালেবান। সোমবার (৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
এ প্রসঙ্গে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে বলেন, এই বিজয়ের মাধ্যমে আমাদের দেশকে পুরোপুরি যুদ্ধের জলাভূমি থেকে বের করে আনা হয়েছে।
তবে এ বিষয়ে পাঞ্জশিরের বর্তমান নেতা ও তালেবান বিরোধী বিদ্রোহী জোট এনআরএফএর (ন্যাশনাল রেসিসট্যান্স ফ্রন্ট অব আফগানিস্তান) প্রধান আহমাদ মাসুদের প্রতিক্রিয়া এখনো জানা যায়নি।
এদিকে আফগানিস্তানের সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যে এ বিষয়ক কিছু ছবি প্রকাশ করা হয়েছে। সেই ছবিগুলোতে দেখা যাচ্ছে, তালেবান বাহিনী পাঞ্জশিরের প্রাদেশিক গভর্নরের কার্যালয়ের সামনের ফটকে দাঁড়িয়ে আছেন।
আরও পড়ুন: পুলিশ পরিচয়ে ডাকাতের হানা, ১৮ স্বর্ণের দোকান লুট
গত ১৫ আগস্ট তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এসময় শুধু পাঞ্জশির ছাড়া ৩৪টি প্রদেশের ৩৩টির নিয়ন্ত্রণ ছিলো তাদের হাতে। এবার পুরো দেশ নিয়ন্ত্রণে নিতে সক্ষম হলো তালেবান।
একাত্তর/এসি