বিশ্ববাজারে মধ্যপ্রাচ্যের অপরিশোধিত তেল এখন ইতিহাসের সব রেকর্ড ভেঙে বিশ্বের সবচেয়ে দামি তেলে পরিণত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের সর্বশেষ তথ্যে এই চিত্র উঠে এসেছে।
সোমবার (১৬ মার্চ) মে মাসে সরবরাহের জন্য নির্ধারিত ‘ক্যাশ দুবাই’ তেলের দাম প্রতি ব্যারেল রেকর্ড ১৫৩.২৫ ডলারে পৌঁছেছে। এর আগে ২০০৮ সালে ব্রেন্ট ক্রুডের করা ১৪৭.৫০ ডলারের রেকর্ডই ছিল সর্বোচ্চ। একই সময়ে ওমান ক্রুড ফিউচারসের দামও প্রতি ব্যারেল রেকর্ড ১৪৭.৭৯ ডলারে ঠেকেছে।
একনজরে তেলের বাজার ও রপ্তানি চিত্র:
- রেকর্ড দাম: ক্যাশ দুবাই প্রতি ব্যারেল ১৫৩.২৫ ডলার (মে মাসের কার্গো)।
- রপ্তানি হ্রাস: এশিয়ায় রপ্তানি কমে দাঁড়িয়েছে দৈনিক ১ কোটি ১৬ লাখ ৬৫ হাজার ব্যারেলে।
- ফেব্রুয়ারির চিত্র: যুদ্ধ শুরুর আগে গত ফেব্রুয়ারিতে রপ্তানি ছিল দৈনিক প্রায় ১ কোটি ৯০ লাখ ব্যারেল।
- বার্ষিক ব্যবধান: গত বছরের (মার্চ ২০২৫) তুলনায় রপ্তানি কমেছে প্রায় ৩২ শতাংশ।
বিশ্লেষকদের মতে, সরবরাহ সংকট এবং ভূ-রাজনৈতিক অস্থিরতার কারণেই মধ্যপ্রাচ্যের তেলের দাম এই নজিরবিহীন উচ্চতায় পৌঁছেছে।