তৃতীয় প্রান্তিকে এনভিডিয়ার আয় ৫৭ বিলিয়ন

আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ০৫:৫৬ পিএম

আয় এবং বিক্রির ক্ষেত্রে আন্তর্জাতিক দৈনিক ওয়াল স্ট্রিটের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে চিপ জায়ান্ট এনভিডিয়া।

বুধবার (১৯ নভেম্বর) ত্রৈমাসিক আয় প্রতিবেদনে প্রতিষ্ঠানটি জানায়, ডাটা সেন্টারে চিপের চাহিদার কারণে অক্টোবর পর্যন্ত তিন মাসের আয় ৬২ শতাংশ বেড়ে ৫৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং কয়েকদিন ধরে আলোচনায় থাকা এআই বাবলের উদ্বেগকে উড়িয়ে দিয়ে বলেন, এআই বাবল নিয়ে অনেক আলোচনা হয়েছে। তবে, আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা একেবারেই ভিন্ন কিছু দেখতে পাচ্ছি,

বিশ্লেষকদের সঙ্গে এক আলোচনায় ক্লাউড কোম্পানিগুলোর কাছে এনভিডিয়া চিপের চাহিদা তুলে ধরে তিনি বলেন, ক্লাউড থেকে শুরু করে অন-প্রিমিস, রোবোটিক সিস্টেম, এজ ডিভাইস, পিসি সব জায়গায়ই এনভিডিয়ার চিপের চাহিদা রয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ২০২৬ সাল পর্যন্ত উন্নতমানের চিপের জন্য প্রায় ৫০০ বিলিয়ন ডলারের বুকিং আছে বলে জানিয়েছেন জেনসেন হুয়াং।

অন্যদিকে, আয় বাড়ার খবরে এনভিডিয়ার শেয়ারের দাম পাঁচ শতাংশ বেড়েছে। ফলে প্রতিষ্ঠানটির বাজারমূল্যে আরো ২২০ বিলিয়ন ডলার যোগ হয়েছে।

অক্টোবর পর্যন্ত ১২০০ শতাংশ দাম বাড়ার পর, এআই বাবলের আলোচনার প্রভাবে, নভেম্বরে এনভিডিয়ার শেয়ারের দাম ৮ শতাংশ কমে যায়।

একাত্তর/আরএ
পাকিস্তানে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সংবাদ সংগ্রহের ওপর নতুন করে কঠোর বিধিনিষেধ জারি করেছে দেশটির সরকার। সরকারের এই বিতর্কিত পদক্ষেপে বিশ্বজুড়ে গণমাধ্যম সংস্থা এবং দেশীয় সাংবাদিকদের মধ্যে তীব্র...
পবিত্র রমজান মাসের শেষের এই সময়ে বিশ্বজুড়ে ‘ইসলামভীতি প্রতিরোধ’ বা ‘ইসলামোফোবিয়া’ মোকাবিলায় আন্তর্জাতিক দিবস পালিত হচ্ছে।
বিশ্ববাজারে মধ্যপ্রাচ্যের অপরিশোধিত তেল এখন ইতিহাসের সব রেকর্ড ভেঙে বিশ্বের সবচেয়ে দামি তেলে পরিণত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের সর্বশেষ তথ্যে এই চিত্র উঠে এসেছে।
ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলাকে ‘আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন’ বলে মন্তব্য করেছে রাশিয়া।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর