যুদ্ধবিরতির ঘোষণায় কমেছে তেলের দাম, ঊর্ধ্বমুখী স্বর্ণের বাজার

ব্যাপক উদ্বেগ ও উৎকণ্ঠার পর অবশেষে ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক বাজারে এর ইতিবাচক প্রভাব পড়েছে। এরই মধ্যে তেলের দাম কমেছে, অন্যদিকে ঊর্ধ্বমুখী স্বর্ণের বাজার।

যুদ্ধবিরতির খবরে বিশ্ববাজারে বুধবার ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১৫ দশমিক ৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯২ ডলারের কাছাকাছি নেমে যায়। যুদ্ধ শুরুর আগে জ্বালানি তেলের দাম ছিল ব্যারেলপ্রতি গড়ে ৭০ ডলার। 

এর আগে ইরানে মার্কিন-ইসরাইলি আগ্রাসন শুরু হলে ইরান হরমুজ প্রণালি প্রায় বন্ধ করে দেয়। এর পরপরই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যায়। একপর্যায়ে তা ব্যারেলপ্রতি ১১৯ ডলারে উঠে যায়।

যুদ্ধ শুরুর পর ইরান হরমুজ প্রণালি প্রায় বন্ধ করে দেওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হু হু করে বেড়ে যায়। একপর্যায়ে তা ব্যারেলপ্রতি ১১৯ ডলারে উঠে যায়। এরপর অবশ্য তেলের দাম কিছুটা কমে যায়।

এদিকে যুদ্ধবিরতির প্রভাব পড়েছে স্বর্ণের বাজারেও। ৩ দশমিক দুই দুই শতাংশ বেড়ে আউন্সপ্রতি স্বর্ণের দাম ছাড়িয়েছে ৪ হাজার ৮০০ ডলারের ঘর। 

অন্যদিকে, ১ শতাংশের কিছুটা বেশি পতনে, ডলার সূচক নেমেছে ৯৮ পয়েন্টের ঘরে। 

যুদ্ধবিরতি ঘোষণার প্রভাব পড়েছে বৈশ্বিক শেয়ার বাজারেও। মিশ্রধারা দেখা গেছে এশিয়া, ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের শেয়ার সূচকগুলোয়।