শর্তসাপেক্ষে যুদ্ধবিরতিতে সম্মত ইরান-যুক্তরাষ্ট্র, তেহরানে আনন্দ মিছিল

আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ১১:১৭ এএম

ব্যাপক উদ্বেগ ও উৎকণ্ঠার পর অবশেষে ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালী আবারও পুরোপুরি খুলে দেয়ার শর্তে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি আছেন তিনি। এর আগে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ট্রাম্পকে এ যুদ্ধবিরতির আহ্বান জানান। 

এদিকে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর ইরানে হামলা থেকে বিরত থাকার বিষয়ে একমত হয়েছে ইসরাইলও। অন্যদিকে, তেহরান জানিয়েছে, ইরানে হামলা না হলে তারাও পাল্টা হামলা বন্ধ রাখবে।  

যুদ্ধবিরতির খবরে ইরানের সাধারণ নাগরিকদের রাজধানী তেহরানসহ অন্যান্য শহরের সড়কে আনন্দ মিছিল করতে দেখা গেছে।

এক প্রতিবেদনে ইরানিদের প্রতিক্রিয়া জানিয়েছে আল জাজিরা। এতে বলা হয়েছে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দশ দফা দাবি মেনে নিয়েছেন এবং এটি দেশটির জন্য একটি ‘বিজয়’।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরান যদি হরমুজ প্রণালি আবারও সম্পূর্ণভাবে খুলে দেয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতি থাকবে।

ইরানকে বেঁধে দেওয়া সময়সীমা আরও দুই সপ্তাহ বাড়াতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের আহ্বানের পর নিজের এই অবস্থানের কথা জানিয়েছেন ট্রাম্প।

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, মঙ্গলবার রাতেই একটি পুরো সভ্যতা শেষ হয়ে যেতে পারে, যা আর কখনোই ফিরে আসবে না।

এরপর ইরানকে বেঁধে দেওয়া সময়সীমা আরও দুই সপ্তাহ বাড়াতে ট্রাম্পের প্রতি আহ্বান জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। একইসঙ্গে এই সময়ে ইরানকে হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার অনুরোধ করেছেন তিনি। তার এই ঘোষণার পরপরই দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরাইলও।

হোয়াইট হাউসের একটি সূত্র ইসরাইলের চ্যানেল ১২-কে জানিয়েছে, ইরান হরমুজ প্রণালী খুলে দিলেই যুদ্ধবিরতি কার্যকর হবে। তবে, আপাতত গোলাগুলি বন্ধ রাখার জন্য প্রতিরক্ষা দপ্তরে কোনো নির্দেশনা নেই বলেও জানা গেছে।

ইরানের ওপর হামলা বন্ধ করা হলে নিজেদের প্রতিরোধমূলক সামরিক অভিযান স্থগিত করার ঘোষণা দিয়েছে তেহরানও। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক বিবৃতিতে একথা জানান। একইসঙ্গে বৈশ্বিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী নিয়েও বড় সিদ্ধান্ত জানিয়েছে ইরান। 

দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী দুই সপ্তাহের জন্য হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ যাতায়াত সম্ভব হবে। তবে এ ক্ষেত্রে ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে যথাযথ সমন্বয় করতে হবে এবং কারিগরি সীমাবদ্ধতাগুলো বিবেচনায় রাখতে হবে।

আরবিএস
চলমান বৈশ্বিক অস্থিরতার মধ্যে দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে।
যুক্তরাষ্ট্রে মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ সব ধরনের আইনি প্রক্রিয়া শেষে দেশে পাঠানো হয়েছে।
পারস্পরিক বাণিজ্য চুক্তির মধ্যে যে কনসালটেশনের ব্যাপারগুলো আছে সেটিতে জোর দিচ্ছে সরকার। আলোচনা এবং মেকানিজম বাড়িয়ে দেশের স্বার্থকে অগ্রাধিকার দেয়াই হবে সরকারের লক্ষ্য।
যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর