সংঘাতের ভৌগোলিক পরিসর বাড়ানোর হুঁশিয়ারি ইরানের

ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শত্রুপক্ষ কোনো ভুল করলে চলমান সংঘাতের ভৌগোলিক পরিসর পরিবর্তন করবে তেহরান। একই সঙ্গে ইরানের সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হবে না বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এ তথ্য জানা গেছে।

গালিবাফ বলেন, ইরানের সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে না তেহরান। তবে ইরানি কর্তৃপক্ষ এখনো প্রকাশ্যে ওই শর্তগুলো জানায়নি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, শর্তগুলোর মধ্যে রয়েছে নিষেধাজ্ঞা প্রত্যাহার, ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বন্ধ এবং জব্দ করা ইরানি সম্পদ ছেড়ে দেওয়া।

গালিবাফ আরও সতর্ক করে বলেন, শত্রুপক্ষ কোনো ভুল করলে সংঘাতের ভৌগোলিক পরিসর পরিবর্তন করবে ইরান।

সূত্র: টাইমস অব ইসরায়েল