বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ৯৫ ডলারের কাছাকাছি পৌঁছেছে। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গ্রিনিচ মান সময় ১টা ৩৭ মিনিট পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ১০ সেন্ট বা শূন্য দশমিক এক শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৪ দশমিক ৭১ ডলারে দাঁড়িয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৩৫ সেন্ট বা শূন্য দশমিক চার শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৪ দশমিক তিন ডলারে উঠেছে। তবে যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটির কারণে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডব্লিউটিআই তেলের লেনদেনের নিষ্পত্তি হবে না।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার  (২৫ নভেম্বর)ব্রেন্ট ক্রুডের দাম তিন দশমিক পাঁচ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম দুই শতাংশ বেড়েছিল।

ইয়েমেনের হুতিরা সৌদি আরবের রাস তানুরা তেল শোধনাগার এবং রিয়াদের আর্থিক জেলায় হামলার দাবি করার পর তেলের বাজারে এই ঊর্ধ্বগতি দেখা দেয়। এ ছাড়া হরমুজ প্রণালীতে ইরানের পেতে রাখা মাইনে অন্তত দুটি জাহাজ আঘাত হেনেছে। এসব ঘটনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: আল-জাজিরা