বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পিএম

যুক্তরাষ্ট্রের ডলারের শক্তিশালী অবস্থান এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) লেনদেনের শুরুতে স্বর্ণের দাম গত এক বছরের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। এদিকে বিনিয়োগকারীরা ফেড কর্মকর্তাদের সুদের হারসংক্রান্ত কঠোর অবস্থানের ইঙ্গিত পর্যালোচনা করছেন। পাশাপাশি সুদের হার নিয়ে নতুন ধারণা পেতে ফেডের চেয়ারম্যান কেভিন ওয়ার্শের বক্তব্যের অপেক্ষায় রয়েছেন তারা।

আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ শতাংশ কমে ৩ হাজার ৮৪০ ডলার ৫২ সেন্টে নেমে আসে। এর আগে দিনের লেনদেনে দাম ২০২৫ সালের অক্টোবরের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়। অন্যদিকে, আগামী ডিসেম্বর মাসে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের আগাম দাম ১ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৮৪৩ ডলার ৬০ সেন্টে দাঁড়ায়।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, ‘শক্তিশালী ডলার, উচ্চ ট্রেজারি বন্ডের মুনাফা এবং ডিসেম্বরে ফেডের সুদের হার বাড়ানোর জোরালো প্রত্যাশার কারণে স্বর্ণের দাম চাপের মুখে রয়েছে। বর্তমান পরিস্থিতিতে স্বর্ণের বাজার নিরপেক্ষ থেকে কিছুটা নিম্নমুখী অবস্থায় রয়েছে।’

যুক্তরাষ্ট্রের ডলারের দাম গত বছরের এপ্রিলের পর সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি রয়েছে। এতে অন্যান্য মুদ্রা ব্যবহারকারীদের জন্য ডলারে মূল্য নির্ধারিত স্বর্ণ কেনা ব্যয়বহুল হয়ে উঠেছে।

রোববার কানসাস সিটি ফেডের প্রেসিডেন্ট জেফ স্মিড বলেন, ‘যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি এখনো অনেক বেশি। এ চাপ নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় ব্যাংককে আরও কাজ করতে হবে।’

এর আগে শুক্রবার ফেডের ভাইস চেয়ারম্যান ফিলিপ জেফারসন জানান, মুদ্রানীতির বিষয়ে তিনি মূল্যস্ফীতির পরিস্থিতি থেকে দিকনির্দেশনা নিচ্ছেন। তার এ বক্তব্যকে সুদের হার আরও বাড়ানোর পক্ষে অবস্থানের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

শিকাগো মার্কেন্টাইল এক্সচেঞ্জের ফেডওয়াচের তথ্য অনুযায়ী, আগামী ডিসেম্বরে ফেড সুদের হার ২৫ ভিত্তি পয়েন্ট বাড়াতে পারে বলে বাজারে ৯২ শতাংশ সম্ভাবনা দেখা হচ্ছে। আর ৫০ ভিত্তি পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা ধরা হচ্ছে ৮ শতাংশ।

সুদের হার বাড়লে মুনাফা পাওয়া যায় না এমন সম্পদ হিসেবে স্বর্ণ ধরে রাখার সুযোগব্যয় বেড়ে যায়। ফলে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের আকর্ষণ কমে।

এদিকে, ফেডের চেয়ারম্যান কেভিন ওয়ার্শের সোমবারের বক্তব্যের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। পাশাপাশি বুধবার প্রকাশিত হবে ফেডের অক্টোবর মাসের উন্মুক্ত বাজারবিষয়ক কমিটির বৈঠকের কার্যবিবরণী।

টিম ওয়াটারার বলেন, ‘ফেডের চেয়ারম্যানের বক্তব্যে সুদের হার বাড়ানোর বিষয়ে আরও কঠোর অবস্থান উঠে এলে স্বর্ণের দামের ওপর বর্তমান চাপ আরও বাড়বে। অন্যদিকে, অর্থনীতির শক্তিশালী অবস্থান নিয়ে সতর্কতার কোনো ইঙ্গিত পাওয়া গেলে স্বর্ণের বাজার কিছুটা স্বস্তি পেতে পারে।’

অন্যদিকে, গত শুক্রবার প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, ২০২৬ সালে বিশ্ববাজারে রুপার চাহিদা ৫ শতাংশ কমতে পারে। গয়নার চাহিদা কমে যাওয়া এবং সৌরকোষে রুপার ব্যবহার হ্রাস এর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। উচ্চমূল্যের কারণে বিকল্প উপাদানের ব্যবহার বাড়ছে বলেও গবেষণায় বলা হয়েছে।

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে সোমবার প্রতি আউন্স রুপার দাম ৩ শতাংশ কমে ৪৭ ডলার ২৬ সেন্টে নেমেছে। প্লাটিনামের দাম ১ দশমিক ১ শতাংশ কমে ১ হাজার ৪৭৭ ডলার ৮ সেন্ট এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৮ শতাংশ কমে ৯৮২ ডলার ৩৩ সেন্ট হয়েছে।

সূত্র: রয়টার্স

একাত্তর/কেআই
বিশ্ববাজারে মধ্যপ্রাচ্যের অপরিশোধিত তেল এখন ইতিহাসের সব রেকর্ড ভেঙে বিশ্বের সবচেয়ে দামি তেলে পরিণত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের সর্বশেষ তথ্যে এই চিত্র উঠে এসেছে।
বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও সরবরাহ সংকট নিয়ন্ত্রণে আনতে নিজেদের জরুরি মজুত থেকে তেল ছাড়ার বিষয়ে আলোচনা করতে যাচ্ছে বিশ্বের শীর্ষ সাত অর্থনীতির দেশের জোট জি-৭।
মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থে আঘাত হানতে এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়িয়ে যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে উপসাগরীয় দেশগুলোতে হামলার পরিকল্পনা করছে ইরান।
রাশিয়ার প্রধান তেল শিল্পের ওপর নতুন করে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করায় বিশ্ববাজারে তেলের দাম রাতারাতি পাঁচ শতাংশ বেড়ে গেছে।
গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মো. ফরহাদ (৪১) নামের এক ডাবল মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দির মৃত্যু হয়েছে। সোমবার ভোর সাড়ে চারটার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ...
পেছনের দরজা দিয়ে প্রতিবেশী দেশের সহায়তায় আবারও দেশে ফেরার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তবে আবারও রক্তাক্ত রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা দেশের মানুষ মেনে...
তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণ প্রক্রিয়াকে ঘিরে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। সোমবার সকালে মালিকপক্ষের নিজস্ব মজুরি প্রস্তাব উপস্থাপনের কথা থাকলেও ঠিক শুরুর কিছুক্ষণ আগে...
মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ বাড়ায় বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম। জাহাজে হামলার ঘটনা অব্যাহত থাকলেও হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন প্রায় যুদ্ধপূর্ব পর্যায়ে ফিরে এসেছে। এতে বিশ্ববাজারে তেলের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর