ম্যান্ডেলার জিনিসপত্রের নিলাম বন্ধ চায় দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকার সরকার প্রয়াত প্রেসিডেন্ট ও বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার ৭০টি ব্যক্তিগত জিনিসপত্রের নিলাম বন্ধ করার চেষ্টা করছে।

নিলামের মধ্যে রয়েছে তার শ্রবণ সহায়ক যন্ত্রের একটি সেট, একটি আইডি কার্ড, বিশ্বনেতাদের কাছ থেকে পাওয়া উপহার এবং তার সুপরিচিত কিছু ‘মদিবা’ শার্ট। খবর বিবিসি’র।

বিবিসির এক প্রতিবেদনে জানা গেছে, তার বড় মেয়ে মাকাজিওয়ে ম্যান্ডেলা এই জিনিসপত্র মার্কিন যুক্তরাষ্ট্রে নিলাম করছেন।

তবে, দক্ষিণ আফ্রিকার সরকার বলেছে, এই বস্তুগুলি দেশের সম্পদ এবং দেশটির আইন অনুসারে, জাতীয় ঐতিহ্য হিসাবে বিবেচিত বস্তুগুলি দক্ষিণ আফ্রিকার বাইরে নিয়ে যাওয়া যাবে না।

সাউথ আফ্রিকান হেরিটেজ রিসোর্সেস এজেন্সি (সাহরা) একটি সরকারি সংস্থা যা দেশের ইতিহাস ও সংস্কৃতি রক্ষার জন্য এ সংশ্লিষ্ট বিষয়ে কাজ চালিয়ে যাচ্ছে।

সাহরা বলেছে যে, এই বিক্রি বন্ধ করার জন্য একটি পুনঃ-আপিল করেছে প্রিটোরিয়ায় হাইকোর্টে।

নিলামের জন্য তোলা ম্যান্ডেলার পাসপোর্ট। ছবি: সংগৃহীত।

আবেদনটি ক্রীড়া, শিল্প ও সংস্কৃতি মন্ত্রণালয় সমর্থন করেছে। মন্ত্রী জিজি কোডওয়া বলেছেন, তিনি ‘দেশের সমৃদ্ধ ঐতিহ্য বজায় রাখার স্বার্থে’ মামলাটিকে সমর্থন করছেন।

কোডওয়াকে বরাত দিয়ে বিবিসি বলেছে, নিলামটি স্থগির করা উচিত কারণ সাহরা ও সংস্কৃতি মন্ত্রণালয় গত মাসে এই রায়ের বিরুদ্ধে আপিল করার অনুরোধ জানিয়েছিল।

দক্ষিণ আফ্রিকার সরকার প্রথম নিলামের বিরোধিতা করেছিল যখন এটি ২০২১ সালে ঘোষণা করা হয়েছিল, এই যুক্তি দিয়ে যে বিক্রয়ের জন্য প্রস্তাবিত কিছু জিনিসপত্র জাতীয় প্রত্নবস্তু ছিল।

Nelson

ফলস্বরূপ, প্রাথমিক নিলামী যা ২০২২ এর জন্য পরিকল্পনা করা হয়েছিল তা বাতিল করা হয়েছে এবং দুই বছরের আইনি লড়াই শুরু হয়েছে এটি নিয়ে।

তবে, গত মাসে প্রিটোরিয়ায় হাইকোর্ট অবশেষে মাকাজিওয়ে ম্যান্ডেলাকে তার বাবার বস্তু বিক্রি করার অনুমতি দিয়েছে। সরকারের এই সিদ্ধান্ত বিতর্কিত করে বলেছে, এগুলো জাতীয় ঐতিহ্যের একটি অংশ।

নিলামটি ২২ জানুয়ারি শুরু হতে চলেছে, তবে সরকারের আবেদনে এটি বন্ধ করা হবে কিনা, তা এখন স্পষ্ট নয়।