দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পিএম

দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২১ জন প্রাণ হারিয়েছেন। কেপটাউন থেকে প্রায় ৩৮০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত লিউ-গামকা ও প্রিন্স অ্যালবার্টের মধ্যবর্তী মহাসড়কে দুটি মিনিবাস ট্যাক্সি ও একটি এসইউভি’র মধ্যে এই ত্রিমুখী সংঘর্ষ ঘটে।

দেশটির সড়ক নিরাপত্তা বিষয়ক সরকারি সংস্থা 'রোড ট্রাফিক ম্যানেজমেন্ট করপোরেশন' (আরটিএমসি) সোমবার এই মর্মান্তিক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত রোববার স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে (জিএমটি) যানবাহনগুলোর মধ্যে এই মারাত্মক সংঘর্ষের ঘটনা ঘটে।

দুর্ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে তাৎক্ষণিকভাবে মহাসড়কটিতে যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। দুর্ঘটনায় আহত আরও কয়েকজন যাত্রীকে চিকিৎসার জন্য দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দক্ষিণ আফ্রিকা পুলিশ বার্তা সংস্থা এএফপি’কে জানিয়েছে, ঠিক কী কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে তা অনুসন্ধানে ইতিমধ্যেই একটি বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনা একটি অন্যতম প্রধান উদ্বেগ। আরটিএমসির দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় ১১ হাজার ৪৮৫ জন মানুষ মারা যান, যা তার আগের বছরের তুলনায় ৫ শতাংশের কিছু বেশি কম। পরিসংখ্যানে আরও দেখা গেছে, এসব দুর্ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিদের একটি বড় অংশই ছিলেন পথচারী।

তথ্যসূত্র: এএফপি

একাত্তর/এআরএস
বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার সঙ্গে কৃষ্ণসাগরের বন্দরনগরী বুর্গাসকে সংযোগকারী মহাসড়কে ঘন কুয়াশার কারণে সংঘটিত দুটি ভয়াবহ সংঘর্ষে অন্তত ১২ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। মঙ্গলবার সকালে ঘটে যাওয়া এই...
আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা এবং গাজায় ইসরায়েলের গণহত্যা ও যুদ্ধাপরাধ উন্মোচনে সাহসিকতাপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের নোবেল শান্তিপুরস্কার লাভ করেছেন সাবেক আন্তর্জাতিক অপরাধ আদালতের...
দক্ষিণ আফ্রিকায় আলাদা দুই বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে জোহানেসবার্গের পশ্চিমে একটি পানশালায় ১৭ জন এবং কেপটাউনের কাছে আরেকটি বিনোদনকেন্দ্রে ১০ জন নিহত হন।
মধ্য ইরানের মারকাজি প্রদেশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও ২৪ জন যাত্রী। শনিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে জানানো হয়, সাভেহ-হামেদান...
জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে তিন দিনের সরকারি সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার স্থানীয় সময় বিকেল ৪টা ৩ মিনিটে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী...
রাতের অন্ধকারে এক-দুটি বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণ কিংবা জনশূন্য স্থানে প্রতীকী অরাজকতা সৃষ্টি করে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতিশীল বলার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী...
বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার সঙ্গে কৃষ্ণসাগরের বন্দরনগরী বুর্গাসকে সংযোগকারী মহাসড়কে ঘন কুয়াশার কারণে সংঘটিত দুটি ভয়াবহ সংঘর্ষে অন্তত ১২ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। মঙ্গলবার সকালে ঘটে যাওয়া এই...
ভারতে অবস্থানরত পলাতক শেখ হাসিনার প্রত্যর্পণ সংক্রান্ত বিষয়টি দুই দেশের মধ্যকার বিদ্যমান আইনি কাঠামো ও চুক্তির বিধান অনুযায়ী সুরাহা করা হবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর