সিনেটরের নিতম্ব ও পেশি নিয়ে ট্রাম্পের রসালো বর্ণনা!

আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচনকে ঘিরে প্রচারণার মঞ্চগুলো এমনিতেই রাজনৈতিক বাক্যবাণে সরগরম, কিন্তু সাবেক ও বর্তমান রাজনৈতিক অঙ্গনে এমন রসালো ও অপ্রস্তুত মুহূর্ত বোধহয় কমই দেখা গেছে। উত্তর ক্যারোলিনার গ্রিনভিলে এক নির্বাচনী জনসভায় বক্তব্য দেয়ার সময় রিপাবলিকান পার্টির সিনেটর জন হাস্টেডের শারীরিক গঠন নিয়ে চরম কুরুচিপূর্ণ ও খোলামেলা বর্ণনা দিয়ে বসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনো পুরুষ রাজনৈতিক সহকর্মীর দেহের নিখুঁত খুঁটিনাটি এভাবে প্রকাশ্য মঞ্চে উপস্থাপনের পর রীতিমতো তোলপাড় শুরু হয়েছে মার্কিন রাজনীতি ও নেটদুনিয়ায়।

রিপাবলিকান পার্টির সিনেটর জন হাস্টেড ছবি: সংগৃহীত
জনসভায় ট্রাম্প প্রকাশ্যেই স্বীকার করেন, তিনি একমনে সেনেটর হাস্টেডের শরীরের বিভিন্ন অংশের দিকে তাকিয়ে ছিলেন। ট্রাম্প বলেন, আমি ওর শরীরের গঠন পর্যবেক্ষণ করছিলাম। জীবনে কোনোদিন কোনো পুরুষের শরীর আমি এভাবে খুঁটিয়ে দেখিনি। অবশ্যই এটি আমার স্বভাব নয়, তবে এতে ভুল কিছুও নেই। এরপর ট্রাম্প যে ভাষায় ওই সেনেটরের শারীরিক বর্ণনা দিতে শুরু করেন, তা এক কথায় হতবাক করে দিয়েছে উপস্থিত সবাইকে।

ওহিওর সেনেট নির্বাচনে লড়াই করতে যাওয়া হাস্টেডের বিষয়ে ট্রাম্প আরও রসিয়ে রসিয়ে বলেন, আমি প্রথমে ওর নিতম্বের দিকে তাকালাম, তারপর পা দুটো দেখলাম। ধুর ছাই! ওর নিতম্বটা তো একদম পেশির পাহাড়ের মতো! তারপর যখন পায়ের দিকে তাকালাম, দেখলাম লোকটার পায়ের পাতা দুটো বিশালাকার। ওর কাঁধে যখন হাত দিয়ে একটা টোকা দিলাম, সত্যি বলছি আমার হাতেই ব্যথা লেগে গেলো। একদম ইস্পাতের মতো শক্ত পুরো শরীর!

তবে জন হাস্টেডের শারীরিক সৌন্দর্য বা ফিটনেস নিয়ে ট্রাম্পের এই মোহিত হওয়ার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে গত ১২ অক্টোবর ওহিওর এক জনসভাতেও তিনি হাস্টেডকে ওপর থেকে নিচ পর্যন্ত খুঁটিয়ে দেখার কথা অকপটে স্বীকার করেছিলেন। সেদিন তিনি হাস্টেডের হাতকে ‘পাখির থাবা বা নখ’-এর সঙ্গে তুলনা করেছিলেন।

trump
সামাজিক মাধ্যমে ট্রাম্পের বক্তব্যের এই ভিডিওটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের অনেকেই ট্রাম্পের এমন অনাকাঙ্ক্ষিত মন্তব্যকে ‘উদ্বেগজনক’ ও ‘অস্বস্তিকর’ বলে আখ্যা দিয়েছেন। এক্স প্ল্যাটফর্মে একজন লিখেছেন, ট্রাম্প ইদানীং কথায় কথায় গালাগাল করছেন এবং পুরুষদের নিতম্বের প্রতি এক ধরনের অদ্ভুত আকর্ষণ দেখাচ্ছেন, যা স্পষ্টতই তাঁর ওপর নিজের নিয়ন্ত্রণ হারানোর লক্ষণ।

অপর একজন কটাক্ষ করে লিখেছেন, প্রেসিডেন্ট যেভাবে এক পুরুষের দেহ বর্ণনা করছেন, মনে হচ্ছে তিনি বেশ উত্তেজিত! ডিমেনশিয়ায় ভোগা আঙ্কেলের পুরুষদেহের এই লোভাতুর বর্ণনা নিশ্চিতভাবেই ওই সেনেটরের জন্য খুব একটা স্বস্তিদায়ক নয়।”

অবশ্য পুরুষদের শারীরিক গঠন বা সুঠাম পেশি নিয়ে ট্রাম্পের এমন খোলামেলা প্রশংসা ফেনার ঘটনা একেবারেই নতুন নয়। এর আগেও তিনি একাধিক অ্যাথলেট ও স্পোর্টসম্যানদের শরীর নিয়ে জনসমক্ষে মন্তব্য করে সংবাদের শিরোনাম হয়েছেন।

Trump
মার্কিন ফুটবল খেলোয়াড় জ্যাকসন ডার্টের ‘গাছের গুঁড়ির মতো শক্ত পা’, বিভিন্ন ইউএফসি ফাইটারদের পেশিবহুল শরীর এবং বিখ্যাত গলফার আর্নল্ড পামারকে নিয়ে পোশাক পরিবর্তনের ঘরে অন্য খেলোয়াড়দের বিস্ময়ের গল্প ট্রাম্পের মুখ থেকে একাধিকবার শোনা গেছে।

তবে এক রাজনৈতিক প্রার্থীর পক্ষে প্রচারণায় গিয়ে এভাবে তাঁর শারীরিক সৌন্দর্যের রসালো বর্ণনা দেয়াকে ট্রাম্পের মানসিক ভারসাম্য বা শালীনতার ওপর বড় প্রশ্ন হিসেবেই দেখছেন সমালোচকরা।

তথ্যসূত্র: এনডিটিভি