ভারতে ট্রাক্টর ট্রলি পুকুরে ডুবে নিহত ১৫

ভারতে উত্তর প্রদেশের কাসগঞ্জ জেলার পাটিয়ালিতে তীর্থযাত্রীদের বহকারী ট্রাক্টটর টলি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ১৫ জন মারা গেছেন।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মৃত যাত্রীদের অধিকাংশই গ্রামবাসী নারী ও শিশু। তারা পূর্ণিমা তিথিতে গঙ্গাস্নানে যাচ্ছিলেন।

পুলিশ জানায়, রাস্তায় একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে ট্রাক্টরের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি পুকুরে পড়ে যায়। 

আলিগড় রেঞ্জের আইজি শালাভ মাথুর দুর্ঘটনার বলেন, দুর্ঘটনায় আট শিশু এবং সাতজন নারীসহ ১৫ জন প্রাণ হারিয়েছেন।

গ্রামবাসীদের বহনকারী ট্রাক্টর ট্রলিটি কাদাভরা পানির পুকুরে উল্টে যায়।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি খাসগঞ্জ জেলার কর্মকর্তাদের আহতদের চিকিৎসার নির্দেশ দেন। একইসঙ্গে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনার নির্দেশ দেন।

মুখ্যমন্ত্রী আদিত্যনাথ নিহতদের পরিবারকে দুই লাখ এবং আহতদের ৫০ রুপি সহায়তার ঘোষণা দেন।