আগুনের সংবাদে দৌড়ে নেমে অন্য ট্রেনে কাটা

ভারতের ঝাড়খণ্ডে একটি ট্রেনে আগুনের সংবাদে যাত্রীরা প্রাণ বাঁচাতে দ্রুত রেললাইনে লাফিয়ে পড়েন। এসময় বিপরীত দিক থেকে আসা অন্য একটি ট্রেনে তারা কাটা পড়েন। এ ঘটনায় এখনও পর্যন্ত দুইজনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হচ্ছে, এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

এনডিটিভি খবরে বলা হয়, আঙ্গা ট্রেনটি ভাগলপুর থেকে বেঙ্গালুরু যাচ্ছিলো। ট্রেনটি জামতারা এলাকায় পৌঁছালে খবর ছড়িয়ে পড়ে যে, ট্রেনে আগুন লেগেছে। এতে করে বিভিন্ন বগিতে থাকা যাত্রীরা প্রাণভয়ে পাশের লাইনে ঝাঁপ দেন। তখন বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনে তারা কাটা পড়েন।

জামতারার এসপি অনিমেশ নালথানি জানান, দুর্ঘটনার পর পরই উদ্ধারকর্মী, মেডিকেল টিমসহ অন্যান্য ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।