গাজার ঐতিহাসিক স্থান ধ্বংস করছে ইসরাইলি বাহিনী

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪২ এএম

গাজায় ইসরাইলি সামরিক বাহিনী শুধুমাত্র মানুষের উপরই হত্যাযজ্ঞ চালাচ্ছে না। পাশাপাশি তারা একটি জাতির সংস্কৃতিকে সম্পূর্ণ রূপে ধ্বংস করে দিচ্ছে। গাজায় এখন পর্যন্ত ২শ’ টিরও বেশি ঐতিহাসিক স্থান ধ্বংস করেছে ইসরাইল বাহিনী। মসজিদ ,গির্জার মতো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা।

পাঁচ হাজার বছর ধরে সভ্যতার ক্রমবিকাশের ধারায় স্তরে স্তরে গড়ে উঠেছে আজকের গাজা উপত্যকা। একেকটি যুগ অতিক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে সেই যুগের মানুষরা রেখে গেছে তাদের মসজিদ, গির্জা, মঠ, প্রাসাদসহ মূল্যবান স্থাপত্য।

গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরাইল সামরিক বাহিনীর অভিযান শুরুর পর থেকে গাজায় শত শত গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। নিমিষেই গুড়িয়ে দিয়েছে প্রায় ২০০ ঐতিহ্যবাহী স্থান।

গাজা কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, সেনাবাহিনীর হাতে ধ্বংসপ্রাপ্ত প্রাচীন ও প্রত্নতাত্ত্বিক স্থানগুলো ফিনিশিয়ান এবং রোমান যুগের, অন্যগুলো ৮০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ১,৪০০ সালের মধ্যেকার।

গাজার পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রণালয় অনুমান করেছে, ইসরাইলি হামলা শুরু হওয়ার পর থেকে গাজায় ১শ'৪টি মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে গাজা শহরের উসমান বিন কাশকার মসজিদ। যেটা ১২২০ সালে নির্মিত হয়েছিল। বিশ্বাস করা হয় সেখানে নবী মুহাম্মদের প্রপিতামহকে সমাধিস্থ করা হয়েছে।

এই তালিকায় রয়েছে গাজার সাইয়েদ-আল-মসজিদ। বিখ্যাত এই মসজিদটি ১২শ’ শতকে নির্মিত হয়েছিল। যাকে ১৮৫০ সালে আবার পুনর্নির্মাণ করা হয়। কিন্তু অক্টোবরের একটি বিমান হামলার পর মসজিদটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজার পুরাতন শহরে চুনাপাথরের নির্মিত এই মসজিদটি ফিলিস্তিনিদের কাছে বেশ তাৎপর্যপূর্ণ।

এছাড়া ঐতিহ্য ও ধর্মীয় দিক থেকে গাজাবাসীর জন্য অনেক গুরুত্বপূর্ণ গ্রেট ওসমানি মসজিদ । আরবি ভাষায় যার নাম আল মসজিদ আল ওমারি আল কাবির। মসজিদটি আজ থেকে প্রায় ১৪শ’ বছর আগে তৈরি করা হয়েছিল। কিন্তু ইসরাইল সামরিক বাহিনীর হামলায় তা এক নিমিষেই শেষ হয়ে গেছে।

আন্তর্জাতিক আদালত আইসিজেতে ইসরাইলের বিরুদ্ধে আনা দক্ষিণ আফ্রিকার অনেকগুলো অভিযোগের একটি গাজার মানুষদের সাংস্কৃতিক ঐতিহ্যকে সম্পূর্ণভাবে মুছে ফেলা।

সম্প্রতি জেনেভা-ভিত্তিক অধিকার গোষ্ঠী ইউরো-মেড মনিটর বলেছে যে, ইসরাইল ইচ্ছাকৃতভাবে অবরুদ্ধ গাজায় প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক নিদর্শনগুলো ধ্বংস করেছে এবং এটি ‘স্পষ্টভাবে ফিলিস্তিনি সাংস্কৃতিক ঐতিহ্যকে লক্ষ্যবস্তু’ করার অভিযোগ করেছে।

একাত্তর/আরএ
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা শুকিয়ে গেছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে, শুকনো মৌসুমে শুধু ধু-ধু...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর