মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর ইসরাইল সফর স্থগিত

আগামী সপ্তাহে তার পূর্বপরিকল্পিত ইসরাইল সফর স্থগিত করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। এ সফরের বিষয়ে অবগত একটি সূত্র বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। 

অবশ্য সূত্রটি সফর স্থগিতের নির্দিষ্ট কোনও কারণ প্রকাশ করেননি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

লেবানন ও ইসরাইলের মধ্যে চলা উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এ সফর হতে যাচ্ছিলো। 

ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ব্যবহৃত পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ৩৭ জন নিহত ও প্রায় তিন হাজার মানুষ আহত হয়েছেন। একে হামলা হিসেবে উল্লেখ করে ইসরাইলকে দায়ী করছে লেবানন ও হিজবুল্লাহ।

অবশ্য ওই বিস্ফোরণের ঘটনায় এখনও কোনও মন্তব্য করেনি ইসরাইল। তবে, ইতোমধ্যেই এ ঘটনায় ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ।