ইরানের সঙ্গে শান্তি আলোচনা পুনরায় শুরু করার প্রস্তাবকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হাস্যকর ও অযৌক্তিক বলে মন্তব্য করার পর তার কড়া জবাব দিয়েছে তেহরান। ইরান স্পষ্টভাবে জানিয়েছে, তাদের দেওয়া মাত্র দুই দিনের মধ্যে শান্তি প্রক্রিয়া শুরু করার প্রস্তাবটিই এই মুহূর্তে টেবিলে থাকা সবচেয়ে যুক্তিসঙ্গত ও সুনির্দিষ্ট পথ।
সোমবার এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই মার্কো রুবিওর বক্তব্যের পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে এই অবস্থান তুলে ধরেন।
বাঘাই প্রশ্ন তুলে বলেন, আলোচনা শুরুর আগে মার্কিন অবৈধ নিষেধাজ্ঞা ও নৌ-অবরোধ তুলে নেওয়া এবং সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করার দাবি জানানো কি ইরানের জন্য খুব বেশি অযৌক্তিক? আমরা অত্যন্ত স্পষ্ট বার্তা দিয়েছি, আগে বৈরী আচরণ বন্ধ করতে হবে।
এর আগে যুদ্ধবিরতি ও আলোচনা শুরুর জন্য তেহরানের পক্ষ থেকে একটি সাত দিনের সময়সীমার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে তেহরান সেই প্রক্রিয়া আরও দ্রুত করতে মাত্র দুই দিনের মধ্যে আলোচনা শুরুর নতুন প্রস্তাব পেশ করে। ইরানের শর্তগুলো খুবই স্পষ্ট-
- যুক্তরাষ্ট্রের আরোপিত অবৈধ অর্থনৈতিক ও রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা।
- ইরানের পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌ-অবরোধ সরাতে হবে।
- সকল সংঘাতময় ফ্রন্টে সামরিক হামলা ও বৈরী কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করা।
তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রবিবার সাংবাদিকদের কাছে অভিযোগ করেছিলেন যে, ইরানের এসব
সংবাদ সম্মেলনে মুখপাত্র ইসমাইল বাঘাই বাগদাদের সঙ্গে ইরানের দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর মার্কিন চাপের বিষয়টি নিয়েও কথা বলেন। সম্প্রতি ইরাকের পররাষ্ট্রমন্ত্রী প্রকাশ করেন যে, ওয়াশিংটন তাদের বাধ্য করার চেষ্টা করছে যেন তারা ইরানের সঙ্গে প্রধান সীমান্তগুলো বন্ধ করে দেয়।
বাঘাই জানান, যুক্তরাষ্ট্র সরকারের এই ধরনের চাপ বা পদক্ষেপ তেহরান ও বাগদাদের মধ্যকার ঐতিহ্যগত ও কূটনৈতিক সম্পর্কে কোনো প্রভাব ফেলতে পারবে না।
তিনি আরও বলেন, স্থলবাণিজ্যে কড়াকড়ি আরোপের জন্য সম্প্রতি মার্কিন সামরিক টাস্কফোর্স গঠনের সিদ্ধান্তটি আসলে ট্রাম্পের রিপাবলিকান পার্টির মধ্যবর্তী নির্বাচনে শোচনীয় পরাজয় থেকে আন্তর্জাতিক মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেয়ার একটি অপচেষ্টা মাত্র। ইরানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অবস্থান অক্ষুণ্ণ রেখেই তেহরান তার কূটনৈতিক ও রাজনৈতিক অবস্থান রক্ষা করবে বলে তিনি সোজা জানিয়ে দেন।
তথ্যসূত্র: রয়টার্স