হরমুজে তিনটি ট্যাংকারে বিস্ফোরণ ও ভয়াবহ আগুন

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পিএম

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালীতে ইরানের সামুদ্রিক ট্রাফিক নিয়মনীতি অমান্য করায় তিনটি তেলের ট্যাংকারে শক্তিশালী বিস্ফোরণের পর ভয়াবহ আগুন ধরে গেছে। রোববার সকালে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী।

আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, রোববারের ভোরের দিক থেকে অননুমোদিত একটি নৌ-রুটে এই অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটতে থাকে। জলযানগুলো জ্বলতে থাকায় পুরো হরমুজ প্রণালীজুড়ে ধোঁয়ার ঘন কুণ্ডলী ছড়িয়ে পড়ে।

ইরানি বাহিনীর দাবি, আক্রান্ত তেল ট্যাংকারগুলো নিজেদের নেভিগেশন এবং আইডেন্টিফিকেশন সিস্টেম বন্ধ রেখে বেআইনিভাবে চলাচলের চেষ্টা করছিল। এই দুর্ঘটনার পেছনে মার্কিন বাহিনীর দুষ্টুমি ও উসকানি রয়েছে বলে অভিযোগ করেছে আইআরজিসি। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, যারা ইরানের আরোপিত সামুদ্রিক আইন অমান্য করবে, তাদের সবাইকে একই পরিণতি ভোগ করতে হবে।

উল্লেখ্য, এই ঘটনার মাত্র ২৪ ঘণ্টারও কম সময় আগে শনিবার শেষের দিকে আরও দুটি তেল ট্যাংকার হরমুজ প্রণালী অতিক্রম করার সময় নৌ-মাইনে আঘাত হেনে অগ্নিকাণ্ডের শিকার হয়। এর ফলে গত দুই দিনে মোট পাঁচটি ট্যাংকার হরমুজে ক্ষতিগ্রস্ত হলো।

বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয় এই স্ট্র্যাটেজিক হরমুজ প্রণালী দিয়ে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সাম্প্রতিক মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের জবাবে এই প্রণালীতে কড়া বিধি নিষেধ আরোপ করে তেহরান।

আইআরজিসির নতুন নিয়মে, হরমুজ দিয়ে যেকোনো জাহাজ চলাচলের জন্য পূর্বঅনুমতি বাধ্যতামূলক। চলাচলের জন্য কেবল নির্ধারিত ‘উত্তর করিডোর’ নিরাপদ হিসেবে ঘোষিত। ওমানি পানিসীমার কাছাকাছি ‘দক্ষিণ করিডোর’ সম্পূর্ণ অননুমোদিত এবং সেখানে নৌ-মাইন পুঁতে রাখা হয়েছে।

ইরানি নৌকমান্ডাররা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইজরায়েল বা যুক্তরাষ্ট্রের প্ররোচনায় যেসব জাহাজ গোপনে বা ছদ্মবেশে দক্ষিণ করিডোর দিয়ে চলাচলের চেষ্টা করবে, তাদের শনাক্ত করে কঠোর জবাব দেওয়া হবে।

আইআরজিসি উল্লেখ করেছে, মার্কিন যুক্তরাষ্ট্র জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে পার করে দেয়ার যে ‘ফাঁকা আশ্বাস’ দিয়ে আসছে, তা বারবার ভিত্তিহীন প্রমাণিত হয়েছে। যেসব জাহাজ যুক্তরাষ্ট্রের সেই ফাঁদে পা দিয়েছে, তারা হয় পথিমধ্যে অবরুদ্ধ হয়েছে, না হয় ধ্বংস হয়েছে।

একমাত্র ইরানি নিয়ম মেনে চলা জাহাজগুলোই নিরাপদে এই প্রণালী অতিক্রম করতে পারবে বলে তেহরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।

তথ্যসূত্র: প্রেস টিভি

একাত্তর/এআরএস
ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের একের পর এক সীমিত সামরিক হামলা, বিপরীতে তেহরানের পারমাণবিক নীতি কৌশলগদ কেশম দ্বীপে সম্প্রতি মার্কিন হামলার পর আলোচনার কেন্দ্রে চলে এসেছে একটি প্রশ্ন: ডোনাল্ড ট্রাম্প কি...
তেহরানের সাথে একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে আলোচনায় ব্যাপক অগ্রগতির দাবি করার পাশাপাশি ইরানের কেশম দ্বীপে সামরিক হামলার বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুটি ক্ষেপণাস্ত্র...
মধ্যপ্রাচ্যের অত্যন্ত কৌশলগত ও সংবেদনশীল জ্বালানি পথ হরমুজ প্রণালীর পূর্বাঞ্চলে একটি তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইরানের নৌবাহিনী শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, তাদের ঘোষিত...
দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি পুলিশ স্টেশনে সশস্ত্র হামলায় বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা নিহত ও আহত হওয়ার ঘটনায় এক বেলুচ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির গণমাধ্যমের বরাত দিয়ে শনিবার এ...
রোহিঙ্গা সমস্যা সমাধানের মতো জাতীয় স্বার্থ ও মানবাধিকারের ইস্যুগুলোতে একটি সার্বিক জাতীয় রাজনৈতিক সমঝোতা জরুরি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
ইসরাইলের রাজনীতিতে এক বড় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। দীর্ঘদিনের বিতর্কিত ও প্রভাবশালী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতার বাইরে রেখে নতুন সরকার গঠনের প্রাথমিক দায়িত্ব পাচ্ছেন তার...
বিশ্বের অন্যতম শীর্ষ ধনী মার্ক জাকারবার্গের তিন মেয়ে বাবার ২০০ বিলিয়ন ডলার সম্পদের বড় অংশই উত্তরাধিকার হিসেবে পাবে না। কারণ জাকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা চ্যান নিজেদের বিপুল সম্পদের ৯৯ শতাংশই...
পদ্মা ব্যাংককে মূলধন হিসেবে যোগান দেওয়া অর্থের ১৬ কোটি টাকা অবলোপন হিসেবে দেখিয়েছে জনতা ব্যাংক। বিপুল অর্থ বিনিয়োগ করে, প্রায় ৫শ কোটি টাকা সমন্বয় নিয়ে বিপাকে সোনালী ব্যাংকও। এছাড়া, অগ্রণী, রূপালী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর