নয়াদিল্লিতে পৌঁছেছেন জো বাইডেন

জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 

মার্কিন প্রেসিডেন্ট ও তার সফরসঙ্গীদের বহনকারী এয়ার ফোর্স ওয়ানের বিশেষ ফ্লাইটটি শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। খবর এনডিটিভি'র।  

শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বাইডেন। দ্বিপাক্ষিক সহযোগিতার পাশাপাশি এই দুই নেতার আলোচনায় বাণিজ্য, প্রযুক্তি এবং প্রতিরক্ষাসহ বেশ কিছু বিষয় গুরুত্ব পাবে।

মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান শুক্রবার সাংবাদিকদের বলেন, আমরা ভারত থেকে মধ্যপ্রাচ্য ও ইউরোপের সাথে যোগাযোগ রক্ষার বিষয়ে আন্তরিক।  


এর আগে ভারতের উদ্দেশে রওনা হওয়ার আগে এক টুইট বার্তায় বাইডেন বলেন, আমরা যতবার (জি২০) এক হয়েছি, আমরা ভালো কিছু পেয়েছি করেছি। 

তিনি আরও বলেন, আমি জি-২০ সম্মেলনে যাচ্ছি, যা আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার প্রধান ফোরাম। 

জানা গেছে, নয়াদিল্লির আইটিসি মৌর্য শেরাটনে থাকবেন মার্কিন প্রেসিডেন্ট। এ উপলক্ষে রাজধানীর বিমানবন্দর থেকে হোটেল এলাকা নিরাপত্তার চাদরে ঢেকেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা 

বাইডেনের নিরাপত্তার জন্য আমেরিকা থেকে আনা হচ্ছে প্রেসিডেন্টের সরকারি গাড়ি ‘দ্য বিস্ট’।