ভারতের পশ্চিমবঙ্গে প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা। এরি মধ্যে তাপমাত্রা পৌঁছেছে প্রায় ৪৬ ডিগ্রিতে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত পরিস্থিতি পরিবর্তনের তেমন কোনো সম্ভাবনা নেই।
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, রোববারও কলকাতার তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে, যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি।
আর সবচেয়ে বেশি গরম ছিল পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডায়, ৪৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গের তাপমাত্রা আগামী কয়েক দিনে আরো এক-দুই ডিগ্রি বাড়তে পারে।
দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া, বীরভূম ও ঝাড়গ্রামে তীব্র তাপপ্রবাহের আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর।