কলকাতাসহ পশ্চিমবঙ্গজুড়ে মন্ডপে মন্ডপে বৈচিত্র্য

আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পিএম

রাজধানী কলকাতাসহ পশ্চিমবঙ্গের জেলাগুলোর মফস্বল শহর থেকে গ্রামের দুর্গা পুজাগুলো কার্যত থিম মন্ডপের আড়ম্বর দেখা যায়। রাজ্যটির সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সকলে পুজার রীতি মেনে অঞ্জলিতে অংশ না নিলেও শিল্পের কারুকার্য দেখতে বের হন দিনে-রাতে।

রাজ্যটির শহর হোক থেকে গ্রামের বড় পুজা আয়োজকরা কাপড়, প্লাই, দড়ি, হস্ত শিল্পের উপকরণ দিয়ে তৈরি করেন মন্ডপ। দুর্গা প্রতিমাতেও থাকে নানা ধরণের বৈচিত্র। সংখ্যায় কম হলেও পুরাতন রাজ বাড়ির পাশাপাশি অনেকেই নিজের বাড়িতে দুর্গাপুজ করে থাকেন। সেখানেও থাকে বৈচিত্রতা।


রাজ্যটির নদিয়া জেলার শান্তিপুরের বিশ্বাস বাড়িতে ৮ ফুটের শিবোদুর্গার পুজো হচ্ছে এবার। যা পশ্চিমবঙ্গের ব্যতিক্রমগুলোর একটি। কারণ এখানে দেবি দশভূজা রূপ নয়, অসুর বধের রুদ্র মূর্তিও নয় স্নিগ্ধ দ্বিভুজা শিবোদুর্গা রূপে পুজ পাচ্ছেন।  ৮ ফুট উচ্চতার এই অপরূপ দেবী প্রতিমা কোনো কুমারটুলি থেকে আসেনি, নিজের হাতেই পরম যত্নে গড়ে তুলেছেন শান্তিপুরের যুবক অতনু বিশ্বাস।  দেবীর দশটি হাত বা অস্ত্র নেই, তিনি দ্বিভুজা ও বরাভয়দায়িনী।


দক্ষিণ ভারতের বিখ্যাত তিরুপতি বালাজি মন্দিরের অনুকরণে পুজ মণ্ডপ তৈরি করেছে জলপাইগুড়ি জেলার পাতকাটা অগ্রণী সঙ্ঘ ক্লাব ও পাঠাগার পুজো আয়োজকরা। বাঁশ, কাঠ, কাপড়ের পাশাপাশি আকর্ষণীয় মণ্ডপ‌সজ্জায়‌ ব্যবহার করা হয়েছে সুপারির খোল ও হোগলা পাতা-সহ বিভিন্ন ধরনের শুকনো ফল। ৬৯ তম বর্ষে  দক্ষিণ ভারতের বিখ্যাত তিরুপতি বালাজি মন্দিরের অনুকরণে দুর্গাপুজার মণ্ডপটি ৮০ ফুট উঁচু এবং ৫৫ ফুট চওড়া।


মালদা জেলার বামনগোলা ব্লকের জগতলা গ্রাম পঞ্চায়েতের হাঁসপুকুর গ্রামে দুর্গা পুজ হচ্ছে এবারই প্রথম। গ্রামের মহিলারাই পুরুষদের সরিয়ে নিজেরাই পুজোর আয়োজন করেছেন ।

দুর্গাপুরের অগ্রণী সাংস্কৃতিক পরিষদ ৫৯তম বর্ষে তাদের পুজোর থিম মন্ডপ তৈরি করেছেন আমেরিকার অক্ষরধাম স্বামীনারায়ণ মন্দিরের আদলে। বাঁশ, কাপড়, প্লাই ও ফোমের মতো বিভিন্ন উপকরণ ব্যবহার করে তৈরি করা হয়েছে বিশাল মণ্ডপ। আমেরিকার অক্ষরধাম স্বামীনারায়ণ মন্দিরের স্থাপত্যশৈলী ও নান্দনিকতা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন উদ্যোক্তারা।

একাত্তর/এআরএস
ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে আবারও প্রকাশ্যে এলো চরম উত্তেজনার দৃশ্য। হুগলিতে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও মুখপাত্র কুণাল ঘোষের গাড়িতে ডিম ও পাথর ছুড়ে ভয়াবহ হামলা চালিয়েছে একদল...
ভারতের পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের ঠিক মুখেই নাটকীয় রাজনৈতিক মোড়! সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস প্রার্থীকে সমর্থনের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার...
আইপিএস কর্মকর্তা বুশরা বানোর একটি অনুপ্রেরণামূলক ভিডিও এবং তাঁর ধর্মীয় সম্ভাষণকে কেন্দ্র করে ভারতের পশ্চিমবঙ্গ রাজনীতি ও আমলাতন্ত্রে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের উৎসাহিত...
পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেট এলাকার 'শিখা ইন' হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত সাত বাংলাদেশি নাগরিকের মধ্যে ছয়জনের মরদেহ শনিবার স্বদেশে ফিরিয়ে আনা হচ্ছে। শুক্রবার রাতে কলকাতার পার্ক...
দেশে রাজনৈতিক সহিংসতার অবসান ঘটিয়ে এখন নাগরিকদের শান্তি ও উন্নয়ন সুনিশ্চিত করার ওপর জোর দিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, রাজনৈতিক যুদ্ধ আমরা শেষ করেছি, এখন আমাদের...
ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ককরোচ জনতা পার্টির (সিজেপি) পূর্বঘোষিত ‘লেহরা দো তেরঙ্গা’ মার্চকে কেন্দ্র করে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক হাতাহাতি, সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা...
জাতীয় প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত সেরা তরুণদের মেধা, সৃজনশীলতা ও নেতৃত্বের বিকাশে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক সম্মেলনে পাঠাতে সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছেন...
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর অমর কালজয়ী সৃষ্টিতেই চিরস্মরণীয়, বরণীয় ও শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত। তাঁর গান, কবিতা ও নাটক কালের সীমা অতিক্রম করে যুগের পর যুগ জেগে রয়েছে কোটি বাঙালির হৃদয়ে। তাই বিশ্বকবির...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর