দেশে প্রথমবারের মতো পাঁচ ফুট পিৎজা বানাচ্ছে রেস্টুরেন্ট
পিৎজারিয়াম। একেবারে
ইতালিয়ান স্টাইলে বানানো পিৎজার স্বাদ নিতে যে কেউ আসতে পারবে এই দোকানে। সেই সাথে আছে নানা ধরনের মজাদার সব খাবার।
একেবারে মাটির চুল্লির গনগনে তাপে তৈরি করা হয় মজাদার সব পিৎজা। ইতালিয়ান স্টাইলে তৈরি এসব পিৎজার স্বাদ নিতে দেশে নানা ধরনের পিৎজার সাথে তৈরি হচ্ছে পাঁচ ফিট পিৎজা।
যা মেট্রো পিৎজা নামে পরিচিত। একই সাথে প্রচীন পদ্ধতিতে তারা খামির বা ডো তৈরি করবেন যা শরীরের জন্য ক্ষতিকর হবে না। থাকবে ডায়েট সচেতনদের জন্য বিশেষ ভাবে তৈরি খাবার।
পিৎজারিয়ামে নানা স্বাদ ও সাইজের পিৎজার সাথে আছে অক্টোপাস বারবিকিউ, বেকড কোরাল ও নতুন সব খাবার। সেই সাথে বিভিন্ন সময় থাকবে নতুন আর আকর্ষনীয় সব অফার।
একাত্তর/আরবিএস