স্বপ্ন পূরণের অন্যরকম পথ দেখালেন শিক্ষার্থী নাফিজ

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৫ পিএম

রাজধানীর মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারের পাশের রিং রোডে গেলেই চোখে পড়বে ‘নাফিজ ফুড কর্নার’। অন্য আর দশটি ফুড কার্টের মতো হলেও, এটির রয়েছে আলাদা বৈশিষ্ট্য। এই খাবারের দোকানটি পরিচালনা করছেন ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাফিজ আজাদ পৃথিবী।

নবম শ্রেণির ছাত্র তিনি। কতোই বা বয়স? যে বয়সে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে, গেম খেলে কিংবা নিছকই পড়াশোনা নিয়ে সময় কাটানোর কথা, সে বয়সেই নাফিজ শুরু করেছে তার নিজের ব্যবসা। কেন হঠাৎ করে পড়াশুনার পাশাপাশি এমন উদ্যোক্তা হবার শখ হলো তার, এমন প্রশ্নের উত্তর নিজেই দিলেন নাফিজ।

নাফিজের মা পেশায় একজন ব্যাংকার, বাবা সফল ব্যবসায়ী, বড় ভাই পড়াশোনা করছেন অস্ট্রেলিয়ার সিডনিতে। আর নাফিজ হাঁটছেন এখন অন্যপথে। ছোটবেলা থেকে লালিত স্বপ্ন পূরণে ১৮ সেপ্টেম্বর একটি ভ্যানে অল্প কিছু খাবার আর একটি চুলা নিয়ে শুরু করে দেন খাবারের ব্যবসা।

স্কুল ছাত্রের এমন প্রচেষ্টা বৃথা হতে দেয়নি আশপাশের মানুষ ও ভোজনরসিকরা। সফলতা পেয়ে এক সপ্তাহ পরেই নিজস্ব ফুড কার্টেই খাবার বিক্রি শুরু করেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তবে সব কিছুর পেছনে ছিলেন নাফিজে মা। বললেন, আসল কারিগর তার  ব্যাংকার মা।

স্কুলের ক্লাস শেষ করে এসে সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত ফুডকার্টটি চালু রাখেন নাফিজ। একজন শিক্ষার্থী হিসেবে তিনি জানে, শিক্ষার্থীরা চাইলেই বেশি দামে খাবার খেতে পারে না। তাই, নাফিজ ফুড কর্নারে সব খাবার পাওয়া যাচ্ছে সাধারণ মানুষের সাধ্যের মধ্যে।

স্কুলছাত্র নাফিজের এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন সবাই। উৎসাহ দিতে আত্মীয়-স্বজন থেকে শুরু করে নাফিজ ফুড কর্নারে খেতে আসছেন সহপাঠী, বন্ধু, এমনকি শিক্ষকরা। সবার মুখেই নাফিজের প্রশংসা। তারা বলছেন, নাফিজের এমন উদ্যোগ তরুণ প্রজন্মকে নতুন করে ভাবাতে শেখাবে।

নাফিজের দোকানে তাকে সাহায্য করেন দু’জন শিক্ষার্থী। ফুড কার্টটি দিতে তার খরচ হয়েছে প্রায় ৫০ হাজার টাকা। যার বেশিরভাগ দিয়েছে মা-বাবা। এটি পরিচালনাতে সাহায্য করেন মা। এছাড়া একজন কর্মচারীও রাখা হয়েছে। খাবারে গুণগত মান ও পরিষ্কার-পরিচ্ছন্নতাকে সবচেয়ে প্রাধান্য দিচ্ছে নাফিজ।

 

এআরএস
বাঙালির রান্নাঘরের ধোঁয়া ওঠা কড়াই আর মশলার মায়াবি ঘ্রাণে জড়িয়ে থাকে শৈশবের নানা স্মৃতি। দাদী-নানীর হাতের রান্নার সেই পরশ, মাটির সুবাস আর লোকজ সংস্কৃতিকে নতুন করে উদ্‌যাপন করতে এক অনন্য উদ্যোগ...
বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে বরণ করে নিতে বর্ণিল সাজে সেজেছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। ঐতিহ্য ও আধুনিকতার এক অপূর্ব মেলবন্ধনে অতিথিদের জন্য দিনব্যাপী বিশেষ বৈশাখী আয়োজন ও মেলার...
ষড়ঋতুর চক্রে বাংলাদেশের প্রকৃতিতে এখন পাতা ঝরা শীতের আমেজ। উত্তরের হিম বইতে শুরু করলেও পৌষ মাস শুরু হতে এখন কিছু দিন বাকি। তবে সূর্য ডুবতেই ব্যস্ত নগরী ঢাকার বিভিন্ন জায়গায় বাহারি পিঠার ধোঁয়া...
দেশে প্রথমবারের মতো পাঁচ ফুট পিৎজা বানাচ্ছে রেস্টুরেন্ট পিৎজারিয়াম। একেবারে ইতালিয়ান স্টাইলে বানানো পিৎজার স্বাদ নিতে যে কেউ আসতে পারবে এই দোকানে। সেই সাথে আছে নানা ধরনের মজাদার সব খাবার।একেবারে...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর