রোহিঙ্গা নেতা মোহাম্মদ মুহিবুল্লাহ হত্যার ঘটনায় গ্রেপ্তার দুইজনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পুলিশের রিমান্ড আবেদনের শুনানি শেষে রোববার এ আদেশ দেয়া হয়।
পুলিশ বলছে, সব অপরাধীদের ধরতে অভিযান চলছে, পুলিশি নিরাপত্তায় আছে মুহিবুল্লাহ পরিবার। তাছাড়া আশপাশে রয়েছে কঠোর নজরদারি।
সেলিমকে দেখতে আদালত পাড়ায় ঘুরছিলেন জয়নাল। কারণ ২০ থেকে ২৫ দিন আগে লম্বাশিয়া ক্যাম্পে রোহিঙ্গা সেলিমই, তাকে এবং তার এক সহকর্মীকে ধরে নিয়ে যায়। টাকা পয়সা নিয়ে মারধরের পর ছেড়ে দেয়া হয় দুজনকে।
রোববার সকালে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার ঘটনায় আটক রোহিঙ্গা সেলিম ও শওকতকে আদালতে তোলা হয়। পুলিশের সাতদিনের রিমান্ডের আবেদনের উপর শুনানি হয়। পরে তাদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক তামান্না ফারাহ।
পুলিশ জানিয়েছে, রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর হত্যাকারীদের ধরতে অভিযান চলছে। পাশাপাশি মুহিবুলল্লা পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। মুহিবুল্লাহ হত্যার ঘটনায়, এখন পর্যন্ত সেলিম, শওকত, জিয়াউর রহমান, সালাম ও ইলিয়াসকে আটক করতে পেরেছে পুলিশ ও এপিবিএনের যৌথ দল।
একাত্তর/ এনএ