প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিস প্রাসাদে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে প্রধানমন্ত্রী এলিস প্রাসাদে পৌঁছলে তাকে উষ্ণ অভ্যর্থণা জানান ম্যাক্রোঁ। প্রেসিডেনশিয়াল গার্ডরা দেন গার্ড অব অনার।
এরপর ফ্রান্সের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দফা ছবি তোলেন। পরে দুই নেতা এলিস প্রাসাদে এক সঙ্গে মধ্যাহ্ন ভোজ এবং বৈঠক করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রিপাবলিকান গার্ড সদস্যরা স্ট্যাটিক গার্ড অব অনার প্রদান করে।
পরে ফ্রান্সের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ম্যাটিগননে দেশটির প্রধানমন্ত্রী জিন ক্যাসট্যাক্সের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরও পড়ুন: সিএনজিচালিত বাসে স্টিকার লাগিয়ে দেবে বিআরটিএ
এর আগে প্রধানমন্ত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট স্থানীয় সময় সোমবার বেলা ১১টা ২০ মিনিটে চার্লস দ্যা গল বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, চার্লস দ্যা গল বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকারি বাসভবন এলিস প্যালেসে পৌঁছালে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় এবং প্রেসিডেন্টের গার্ড রেজিমেন্ট তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
একাত্তর/এসি