রজব মাসের চাঁদ দেখা গেছে, শবে মেরাজ ২৮ ফেব্রুয়ারি

দেশের আকাশে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) থেকে পবিত্র রজব মাস গণনা শুরু হবে। এই প্রেক্ষিতে আগামী ২৬ রজব ১৪৪৩ হিজরি, ২৮ ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ উদযাপিত হবে।

বুধবার (২ ফেব্রুয়ারি) বাদ মাগ‌রিব বায়তুল মোকারর‌মে ইসলা‌মিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনু‌ষ্ঠিত জাতীয় চাঁদ দেখা ক‌মি‌টির সভায় এ সিদ্ধান্ত হয়। 

এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুনিম হাসান।

সভায় জানানো হয়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে, বুধবার (২ ফেব্রুয়ারি ২০২২) সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে।  

আরও পড়ুন: বরিশালের নদ-নদীতে মিলছে ঝাঁকে ঝাঁকে ইলিশ

সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো. মুশফিকুর রহমান (অতিরিক্ত সচিব), প্রধান তথ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহেনুর মিয়া, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. কাউসার আহমদ, মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম ভূঁইয়া, ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের উপ-প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. রায়হান কাওছার প্রমুখ উপস্থিত ছিলেন। 


একাত্তর/এসি