২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশ করার নতুন টার্গেট নতুন প্রজন্মকে পূরণ করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে মাতৃভাষা ইন্সটিটিউটের সাথে এক অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, তাঁর টার্গেট ছিলো ২০২১ সালের মধ্যে দেশকে একটি জায়গায় পৌঁছে দেবেন। সেটা তিনি করতে পেরেছেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মুজিব বর্ষ উপলক্ষ্যে প্রকাশিত প্রকাশনার মোড়ক উন্মোচন করেন। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ’ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং ‘বঙ্গবন্ধু স্কলার বৃত্তি প্রদান করেন।
আরও পড়ুন: 'নো ভ্যাকসিন নো সার্ভিস' চালু করছে উত্তর সিটি কর্পোরেশন
প্রধানমন্ত্রীর পক্ষে জাতীয় সংসদের স্পিকার শিশির শারমিন চৌধুরী পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেন৷
পরে প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তি মানুষের হাতে মুঠোয় নিয়ে গেছে সরকার। তাই প্রযুক্তি ব্যবহার করে দেশের মানুষ বিশ্বকে জানতে পারছে। আর মেধাবী ছেলেমেয়েরা এই সুযোগ কাজে লাগিয়ে ঘরে বসে আয় করছে।
এই তরুণরাই আগামীতে দেশকে নেতৃত্ব দেবে মন্তব্য মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
একাত্তর/এসজে