ঢাকা শহরের যানজট কমাতে সাবওয়ে নির্মাণ প্রকল্পের কাজ শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (৩১ মার্চ) সংসদে সরকারি দলের দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঢাকা শহরে যানজট নিরসনে সাবওয়ে নির্মাণে সম্ভাব্যতা সমীক্ষা চলছে। ফেব্রুয়ারি পর্যন্ত এর ৯৫ শতাংশ কাজ শেষ হয়েছে। এটি সম্পন্ন হলে অর্থায়ন নিশ্চিত সাপেক্ষে সাবওয়ে নির্মাণ প্রকল্প বাস্তবায়ন কাজ শিগগিরই শুরু হবে।’
এর আগে বুধবার (৩০ মার্চ) 'ঢাকা শহরে সাবওয়ে নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা' শীর্ষক প্রকল্পের খসড়া চূড়ান্ত প্রতিবেদনের ওপর মতামত গ্রহণের জন্য অনুষ্ঠিত সেমিনারে তিনি বলেন, ঢাকা মহানগরীর যানজট এবং জনজট দূর করতে সাবওয়ে নির্মাণের কোনো বিকল্প নেই।
আরও পড়ুন: বিচারহীনতার সংস্কৃতি শুরু করে জিয়া, একই পথ ধরে খালেদা: প্রধানমন্ত্রী
পরিকল্পনা অনুযায়ী ২০৩০ সালের মধ্যে পাতাল রেল নির্মাণ করা গেলে ঢাকার মোট কর্মজীবী মানুষের অর্ধেক সাবওয়ে ব্যবহার করতে পারবে বলে জানান তিনি।
একাত্তর/এসজে