চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। কবির জন্মদিনে উপলক্ষে কবির স্মৃতিবিজড়িত স্থান কার্পাসডাঙ্গা মিশন পাড়ায় আটচালা ঘর চত্বরে দিনভর নানা আয়োজন করা হয়েছে।
বুধবার (২৫ মে) প্রথম পর্বে সকাল ১০টায় কার্পাসডাঙ্গা মিশন পাড়া কবির স্মৃতিবিজড়িত আটচালা ঘর চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে কবির জন্মদিনের সূচনা হয়।
র্যালি কার্রপাসাডার বিভিন্ন সড়ক ঘুরে শেষ হয়। এরপর কবির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল অনুষ্ঠিত। এছাড়া বিকেলে দ্বিতীয় কবির জীবন ও সাহিত্য নিয়ে নানাবিধ আলোচনা অনুষ্ঠিত হবে।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিন, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রগণ।
আরও পড়ুন: বিশ্ব এখন নতুন স্নায়ু যুদ্ধের হুমকির মুখোমুখি: জাতিসংঘ মহাসচিব
আরও উপস্থিত ছিলেন, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যানের আব্দুল করিম বিশ্বাস, নজরুল স্মৃতি সংসদের সভাপতি এমএ গফুর, সাধারন সম্পাদক সাইফুল ইসলামসহ সাংস্কতিক ব্যক্তিবর্গ।
একাত্তর/এসি