ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে আম উপহার শেখ হাসিনার

দেশে আমের ভরা মৌসুমে প্রতিবেশি দেশ ভারতের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির জন্য উপহার হিসেবে নয়া দিল্লিতে ১ মেট্রিকটন আম্রপালি আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

শুক্রবার এ খবর জানা গেছে ভারতীয় হাইকমিশনের এক প্রেস রিলিজে। 

ভারতীয় হাইকমিশন জানিয়েছে, শুক্রবার (১৭ জুন) কূটনৈতিক চ্যানেল হয়ে শেখ হাসিনার পাঠানো এই আম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দেশটির রাষ্ট্রপতি শ্রী- রাম নাম কোভিন্দের বাসভবনে পৌঁছেছে। 

উল্লেখ্য, দেশটির প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ছাড়াও গত বছর পশ্চিমবঙ্গ আসাম ও ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীদের জন্যেও আম পাঠিয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

ভারতীয় হাইকমিশন প্রেস রিলিজে জানিয়েছে, এই 'আম ইলিশের কূটনীতি' বাংলাদেশে-ভারতের মধ্যকার সম্পর্ককে নতুন এক উচ্চতায় আসিন করেছে।


একাত্তর/এসএ