নিজের ও বহরের সব গাড়ির টোল দিলেন প্রধানমন্ত্রী

রাজধানীর সঙ্গে দক্ষিণাঞ্চলের স্বপ্নের সংযোগ পদ্মা সেতু এখন আর স্বপ্ন নয়। পদ্মা নদীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা সেই পদ্মা বহুমুখী সেতু খুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

শনিবার (২৫ জুন) সকাল পদ্মা বহুমুখী সেতু উদ্বোধন করার পর নিজ হাতে টোল দিয়ে সেতু পার হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে দিয়ে খুলেছে পদ্মা সেতুর আয়ের খাতা।

সরকার প্রধান শুধু নিজের গাড়ির জন্যই টোল দেননি, সেই সঙ্গে তাঁর গাড়ি বহরের সঙ্গে থাকা সবগুলো গাড়ির জন্যইই টোল দিয়েছেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী তাঁর নিজের গাড়ির জন্য ৭৫০ টাকা টোল দিয়েছেন। আর বহরের সব গাড়ির জন্য তাঁকে খরচ করতে হয়েছে ১৬ হাজার ৪০০ টাকা।

টোল দেয়ার পর শনিবার দুপুর ১২টা ৩৬ মিনিটে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে টোল প্লাজা সংলগ্ন উদ্বোধনী ফলক ও ম্যুরাল-২ উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

দুপুর ১২টা ০৬ মিনিটে সেতু দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর জাজিরার অভিমুখে রওয়ানা হয়। এর আগে বেলা ১১টা ৪৮ মিনিটে নিজ হাতে নির্ধারিত টোল দেন প্রধানমন্ত্রী। 


একাত্তর/এআর