বুধবার কোন এলাকায় কখন লোডশেডিং

সরকারের নির্দেশনা অনুযায়ী ঢাকার দুই বিতরণ কোম্পানি ডিপিডিসি ও ডেসকো মঙ্গলবার (১৯ জুলাই) থেকে সম্ভাব্য লোডশেডিংয়ের তালিকা তৈরি করা শুরু করেছে। সেই অনুযায়ী বুধবারের (২০ জুলাই) তালিকাও প্রকাশ করেছে তারা। কোম্পানি দুটির ওয়েবসাইটের নির্দিষ্ট লিংকে এই তালিকা দেখা যাবে। 

এদিকে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য রাত আটটার পর দোকানপাট, শপিংমল বন্ধ রাখা, আলোকসজ্জা সম্পূর্ণ নিষিদ্ধ করে সোমবার নির্দেশনা জারি করা হয়েছে।

জ্বালানি সঙ্কটের এই সময়ে সরকারি নির্দেশনা অমান্য করে রাত আটটার পর দোকানপাট, শপিংমল খোলা দেখলেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া শুরু হয়েছে।

নিচের লিংকে ডিপিডিসি ও ডেসকোর বুধবারের লোডশেডিংয়ের এলাকাভিত্তিক তালিকা রয়েছে।


ডিপিডিসির বুধবারের লোডশেডিংয়ের তালিকা দেখতে ক্লিক করুন


ডেসকোর বুধবারের লোডশেডিংয়ের তালিকা দেখতে ক্লিক করুন


একাত্তর/এসি