ঢাকেশ্বরী মন্দিরে জন্মাষ্টমীর গীতাযজ্ঞ, বিকেলে শোভাযাত্রা

শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির যৌথ আয়োজনে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে অনুষ্ঠিত হয়েছে গীতাযজ্ঞ। বিকেলে পলাশী থেকে বের হবে জন্মাষ্টমীর শোভাযাত্রা।  

শুক্রবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৮টায় শুরু হয় গীতাযজ্ঞ। এরপর রাত ৮টায় হবে কৃষ্ণপূজা।  

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মথুরা নগরীতে অত্যাচারি রাজা কংসের কারাগারে বন্দি দেবকী ও বাসুদেবের বেদনাহত ক্রোড়ে জন্ম নিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ।

অবতার হিসেবে তিনি প্রেম, সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ব্রত নিয়ে পৃথিবীতে আবির্ভূত হন। ব্রতী হন অত্যাচারী ও দুর্জনের বিরুদ্ধে শান্তিপ্রিয় ভালো মানুষের অধিকার প্রতিষ্ঠায়।

আরও পড়ুন: জন্মাষ্টমীর শোভাযাত্রা: রাজধানীতে যেসব রাস্তা বন্ধ থাকবে

তিন দিনের অনুষ্ঠানে গীতাযজ্ঞ, নামসংকীর্তন, শোভাযাত্রা, কৃষ্ণ পূজাসহ নানা আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন করছেন বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীরা।

শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে হিন্দু সম্প্রদায়ের প্রতি জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন।


একাত্তর/এসজে