হুমকি দেওয়া হচ্ছিল সাংবাদিক রোজিনাকে

স্বাস্থ্যখাতে নানা দুর্নীতি আর অনিয়ম নিয়ে প্রতিবেদন করার পর থেকে ফোনে হুমকি-ধামকি দেওয়া হচ্ছিল সাংবাদিক রোজিনা ইসলামকে, রোজিনার সাথে দেখা করার পর একথা জানিয়েছেন তার স্বামী মনিরুল ইসলাম মিঠু। 

সচিবালয়ে প্রায় ছয় ঘণ্টা আটক থাকার পর সোমবার (১৭ মে) রাতে রোজিনা ইসলামকে শাহবাগ থানায় সোপর্দ করে পুলিশ। এসময় তার সাথে দেখা করতে যান তার পরিবারের সদস্যরা। দেখা করা শেষে সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে তার স্বামী এসব হুমকির কথা বলেন। 

রোজিনাকে কারা হুমকি দিচ্ছিল সে কথা জানতে চাইলে মিঠু বলেন, যাদের সম্পর্কে রোজিনা পত্রিকায় লিখেছিলেন তাদের কাছ থেকে ফোন এসেছিল যেন রোজিনা এসব খবর প্রকাশ না করেন। বলা হয়েছিল, এসব প্রকাশ করলে তাকে 'দেখে নেওয়া হবে'। 

এমনকি, রোজিনার আত্মীয়ের মাধ্যমেও তাকে প্রলোভন দেখানো হয়েছিল বলে জানান মিঠু। 

একাত্তর/এসজে