চারদিন পর ২০০ নিচে নামলে ডেঙ্গু রোগী

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত চার দিন হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা প্রায় দুই শতাধিক থাকলেও ২৪ ঘণ্টায় তা কমেছে। এদিন নতুন করে ৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে নতুন করে কারও মৃত্যু হয়নি।

শুক্রবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

এর আগে গতকাল (বৃহস্পতিবার) ১৭৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন।

প্রতিবেদনে বলা হয়েছে, এদিন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ৭১ জনই ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন সর্বমোট ৭৭৬ জন। এর মধ্যে ৬৫২ জনই ঢাকায়, বাইরে ভর্তি রয়েছেন মোট ১২৪ জন। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের এক জানুয়ারি থেকে আজ (২ সেপ্টেম্বর) পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ছয় হাজার ৪৪৭ জন। এর মধ্যে ঢাকায় পাঁচ হাজার ৩০৫ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলায় সর্বমোট রোগী ভর্তি হয়েছেন এক হাজার ১৪২ জন।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ২১৪

আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন পাঁচ হাজার ৬৪৯ জন। তাদের মধ্যে ঢাকার চার হাজার ৬৪৩ জন এবং ঢাকার বাইরের এক হাজার ছয় জন রয়েছেন। 

এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ২২ জনের মৃত্যু হয়েছে বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।


একাত্তর/এসি