আজমির শরিফে প্রধানমন্ত্রী, দোয়া করবেন দেশের জন্য

ফাইল ছবি

চার দিনের ভারত সফরের শেষ দিন সকালে ভারতের জয়পুরের আজমির শরিফে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে খাজা গরিবে নেওয়াজ দরগা শরিফ (আজমির শরিফ) পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের এসব তথ্য জানিয়েছেন।

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে রাজস্থানের জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এর আগে বিমানটি দিল্লির পালাম বিমানবন্দর থেকে জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে সকাল ৯টা ১২ মিনিটে ছেড়ে যায়।

প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী দেশ, জনগণ এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে নফল নামাজ আদায় ও দোয়া করবেন। পরে আজমির দরগাহ শরিফ এলাকা ঘুরে দেখবেন।

আরও পড়ুন: সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনতে সম্মত বাংলাদেশ-ভারত

চার দিনের রাষ্ট্রীয় সফরে গত সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লিতে পৌঁছান। আজ তার ভারত সফরের শেষ দিন। বিকেলে তিনি ঢাকায় ফিরবেন।


একাত্তর/আরএ