আইজিপি বেনজীর আহমেদ ৩০ সেপ্টেম্বর থেকে অবসরে যাচ্ছেন। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, ৩০ সেপ্টেম্বর বেনজীর আহমেদের বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী চাকরি থেকে অবসর দেওয়া হলো। এ অবস্থায় আগামী ১ অক্টোবর থেকে আগামী বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অবসরোত্তর ছুটিতে থাকবেন (মূলত অবসর)।
২০২০ সালের এপ্রিল মাসে আইজিপি হিসেবে নিয়োগ পেয়েছিলেন বেনজীর আহমেদ। তবে দায়িত্ব নেন ওই বছরের মে মাসে। এর আগে তিনি র্যাবের মহাপরিচালকের দায়িত্বে ছিল। তখন র্যাবের মহাপরিচালক হিসেবে তার স্থলাভিষিক্ত হন চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
আরও পড়ুন: সরকারি চাকরিতে প্রবেশে বয়সে ছাড়
র্যাবের সাবেক মহাপরিচালক হিসেবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়েছিলেন বেনজীর আহমেদ। অবশ্য এ নিষেধাজ্ঞার মধ্যেই সম্প্রতি তিনি জাতিসংঘের আয়োজনে পুলিশ প্রধানদের সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে সফর করে এসেছেন।
একাত্তর/আরএ