তালিকায় মুক্তিযোদ্ধা নন এমন নাম থাকলে ব্যবস্থা

সারাদেশে মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে সরকার। এই তালিকায় মুক্তিযোদ্ধা নন এমন কারো নাম থাকলে এবং তার বিরুদ্ধে কেউ অভিযোগ দিলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল চারটায় ঝিনাইদহ সদর উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধনের সময় এ কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক কম মোজাম্মেল হক।

এ সময় মন্ত্রী জানান, তালিকা প্রকাশের পর মুক্তিযোদ্ধারা তাদের পরিচয় পত্র পেতে শুরু করেছেন। 


মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধনের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মনিরা বেগম, পুলিশ সুপার আশিকুর রহমান, মুক্তিযোদ্ধসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

আরও পড়ুন: নোয়াখালীতে স্কুলছাত্রী হত্যার দায় স্বীকার প্রাইভেট শিক্ষকের

উদ্বোধন শেষে মন্ত্রী শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলার মুক্তিযোদ্ধাদের সঙ্গে মত বিনিময় করেন।


একাত্তর/এসি