প্রয়াত নেতাদের আদর্শ অনুসরণে শেখ হাসিনার আহবান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ যেহেতু জনগণের সংগঠন, সাজেদা চৌধুরীরর মতো অসংখ্য নিবেদিত নেতাকর্মী এই সংগঠনের হাল ধরেছেন বলেই চরম দুঃসময়ে এই সংগঠন দিক হারায়নি, নীতি আদর্শ নিয়ে এগিয়ে গেছে। আশা করি আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তারা প্রয়াত নেতাদের আদর্শটা মাথায় রেখেই এগিয়ে যাবেন, এটাই আমি চাই।

রোববার বিকেলে জাতীয় সংসদের ২০তম অধিবেশনে সংসদ উপনেতা মরহুম সৈয়দা সাজেদা চৌধুরী এবং সংসদ সদস্য শেখ এ্যানী রহমানের ওপর আনা শোক প্রস্তাবে আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: ‘কে জামাতপন্থি, কে অন্যপন্থি তা দেখার সুযোগ নেই’

স্পিকার এ সংক্রান্ত শোকপ্রস্তাব উত্থাপন করলে জাতীয় সংসদ তা সর্বসন্মক্রমে গ্রহণ করে। পরে এক মিনিট নীরবতা ও দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ রুহুল আমিন মাদানী।

এর আগে বিকাল সাড়ে ৪টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। চলতি অধিবেশন আগামী ৬ নভেম্বর পর্যন্ত চলবে বলে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়। সংসদ অধিবেশনের শুরুতে স্পিকার সভাপতিমণ্ডলীর সদস‌্য মনোনয়ন দেন।

 

একাত্তর/আরবিএস