২৮ টাকায় ধান এবং ৪২ টাকায় চাল কিনবে সরকার

আমন ধানের ক্রয়মূল্য প্রতি কেজি ২৮ টাকা, চালের মূল্য প্রতি কেজি ৪২ টাকা নির্ধারণ করেছে সরকার।  এ ছাড়া এবারের মৌসুমে পাঁচ লাখ টন চাল ও তিন লাখ টন ধান সংগ্রহ করা হবে। 

মঙ্গলবার (১ নভেম্বর) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) বৈঠকে সিদ্ধান্ত হয়।

বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় ধান-চাল সংগ্রহ শুরু হবে আগামী ১০ নভেম্বর থেকে।

বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

এ সময় তার সঙ্গে কৃষি, বাণিজ্য, স্বাস্থ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী উপস্থিত ছিলেন।


একাত্তর/এআর