জেলহত্যায় জড়িতদের সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি

১৯৭৫ সালের ৩ নভেম্বর রাজধানীর কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতাকে হত্যার ঘটনায় জড়িতদের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) বনানীতে জাতীয় নেতাদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। পরে ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাতে অংশ নেন মেয়র আতিক।

জেলহত্যা বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় মন্তব্য করে ডিএনসিসি মেয়র বলেন, জাতীয় চার নেতাকে হত্যার মাধ্যমে ভিন্ন এক বাংলাদেশ যাত্রার ষড়যন্ত্র চূড়ান্ত রূপ লাভ করে।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দেওয়া এই মানুষগুলোকে সুরক্ষিত স্থানে আটকে রেখে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

খুনিদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করার পাশাপাশি তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার জোর দাবি জানান মেয়র।


একাত্তর/এআর