করোনার পর প্রথম সরাসরি সমাবেশে প্রধানমন্ত্রী

যুবলীগের সুবর্ণজয়ন্তীর সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা পর এবারই প্রথম সরাসরি কোন সমাবেশে অংশ নিয়েছেন তিনি। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ চলছে।

শুক্রবার (১১ নভেম্বর) বেলা আড়াইটার দিকে, পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এর আগে, সমাবেশে যোগ দিতে সকাল থেকেই যুবলীগের নেতাকর্মীদের ঢল নামে। মিছিল নিয়ে স্লোগান দিতে দিতে সমাবেশে যোগ দেন তারা।

সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে, সমাবেশে যোগ দেন যুবলীগের নেতা কর্মীরা।

আরও পড়ুন: ভাসানচরের রোহিঙ্গাদের ৩০ লাখ ইউরো সহায়তা দেবে ইইউ

সমাবেশ ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, শাহবাগ, দোয়েল চত্বর, সোহরাওয়ার্দী উদ্যান ও তার আশপাশের এলাকায় নেতাকর্মীদের সরব উপস্থিতি দেখা গেছে।


একাত্তর/আরএ