প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক পোপ ষোড়শ বেনেডিক্টের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
রোববার (১ জানুয়ারি) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, পোপ বেনডিক্টের অহিংস নীতি ও সার্বজনীন শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার জন্য স্মরণীয় হয়ে থাকবেন।
প্রধানমন্ত্রী ষোড়শ বেনেডিক্টের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
এর আগে, শনিবার (৩১ ডিসেম্বর) শারীরিক অসুস্থতাজনিত কারণে ভ্যাটিকানে মারা যান সাবেক পোপ বেনেডিক্ট ষোড়শ। ৯৫ বছর বয়স হয়েছিল তার। গত প্রায় এক দশক ধরে নানাবিধ শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি।
আরও পড়ুন: ২০২২ সাল ছিলো অবকাঠামো উন্নয়নের স্বর্ণযুগ: প্রধানমন্ত্রী
উল্লেখ্য, পোপ দ্বিতীয় জন পলের মৃত্যুর পর ২০০৫ সালের ১৯ এপ্রিল তিনি পোপ নির্বাচিত হন। ২০১৩ সাল পর্যন্ত পোপ হিসেবে দায়িত্ব পালন করেন জার্মানিতে জন্ম নেওয়া এই ধর্মযাজক। বয়সের কারণে দায়িত্ব পালন করতে পারছেন না জানিয়ে ক্যাথেলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতার পদ থেকে সরে গিয়েছিলেন তিনি। ক্যাথলিক চার্চের ৬০০ বছরের ইতিহাসে কোনও পোপের দায়িত্ব থেকে সরে যাওয়ার ঘটনা ছিল এটাই প্রথম।
একাত্তর/জো