সিভিলের সঙ্গে সেনাবাহিনী কাজ করতে চায়: সেনাপ্রধান

সেনাপ্রধান এসএম শফিউদ্দিন আহমেদ বলেছেন, সেনাবাহিনী সিভিল প্রশাসনের সঙ্গে আরও নিবিড়ভাবে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে চায়। তিনি বলেছেন, আমাদের কর্মপদ্ধতি ভিন্ন হলেও উদ্দেশ্য এক।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় ও শেষ দিনের প্রথম অধিবেশন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের সঙ্গে এই কার্য-অধিবেশন হয়।

তিনি বলেন, বর্তমানে সেনাবাহিনী  প্রসাশনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে কাজ করছে।

মিয়ানমার সীমান্ত পরিস্থিতি এবং আগামী নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে সেনাপ্রধান বলেন, এ বিষয়ে জেলা প্রশাসকদের সঙ্গে কোনো আলোচনা হয়নি। 

সেনাপ্রধান বলেন, গতবারও আমি ব্যক্তিগতভাবে এখানে এসেছি, এবারও এসেছি। আমি কিন্তু কোনো প্রতিনিধি পাঠাইনি। জেলা প্রশাসক সম্মেলনে পরপর দুবছর সশরীরে উপস্থিত হওয়া এটাই প্রমাণ করে যে, এটাকে কতটা গুরুত্ব আমি দিয়েছি।

আরও পড়ুন: যে কারণে পিএসজির নতুন প্ল্যান থেকে বাদ মেসি

তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, প্রশাসনে মাঠ পর্যায়ে যারা সবচেয়ে বেশি ভূমিকা রাখেন তারা হলেন ডিসিরা। ডিসিরা আছে, বিভাগীয় কমিশনাররা আছে, বাংলাদেশ সেনাবাহিনী সরকারের অনেক দায়িত্ব পালন করে, যেগুলো কিন্তু বেসামরিক প্রশাসনের আওতায়। ইন এইড টু সিভিল পাওয়ারে আমরা যেসব কর্মকাণ্ড করি, সেগুলো কিন্তু বেসামরিক প্রশাসনের পূর্ণ সহযোগিতা ছাড়া করা অসম্ভব।


একাত্তর/এসি