পৃথিবীতে বসবাসের অযোগ্য হিসেবে ঢাকা চতুর্থ অবস্থানে আছে।
আজ বুধবার( ৯ জুন) প্রকাশিত ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের বার্ষিক জরিপে এই তথ্য উঠে এসেছে।
জরিপে বলা হয়েছে, ১৪০টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ১৩৭তম। এর আগে, ২০১৯ সালের তালিকায় ঢাকা ছিলো তৃতীয় অবস্থানে। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের জরিপ বলছে, ২০২১ সালে বাসযোগ্য শহরের তালিকায় শীর্ষে আছে নিউজিল্যান্ডের অকল্যান্ড। দ্বিতীয় জাপানের ওসাকা এবং তৃতীয় অস্ট্রেলিয়ার অ্যাডিলেড।
আর সবার শেষে আছে সিরিয়ার দামেস্ক। ১৩৯তম অবস্থানে নাইজেরিয়ার লাগো এবং ১৩৮তম অবস্থানে আছে পাপুয়া নিউগিনির পোর্ট মোরেসবি।
একাত্তর/ এনএ