এখনই জাতিসংঘের দাপ্তরিক ভাষা হচ্ছে না বাংলা: প্রতিমন্ত্রী

বাংলাকে এই মুহূর্তে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসাবে অন্তর্ভুক্ত করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেছেন, এতে  প্রায় ৮০০ কোটি টাকার মতো ব্যয় হবে। সেই কারণে এখন এটি করা যাচ্ছে না।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তিনি ফরেন সার্ভিস একাডেমিতে একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা জানান। 

এসময় প্রতিমন্ত্রী বলেন, এ ব্যাপারে সরকারের ইচ্ছা আছে। তবে ভবিষ্যতে যখন জাতিসংঘ নীতিমালা বদল করবে তখন চিন্তা-ভাবনা করা হবে। 

তবে শাহরিয়ার বলেন, সরকারের আর্থিক সক্ষমতা বাড়লে জাতিসংঘের দাপ্তরিক ভাষারূপে বাংলাকে প্রতিষ্ঠিত করা হবে। 


আরও পড়ুন: বেদনা ও গর্ব নিয়ে দেশে-বিদেশে একুশ স্মরণ

তিনি জানান, জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসাবে স্বীকৃতির জন্য প্রতি বছর ৮০০ কোটি টাকা খরচ হবে। 

ফরেন সার্ভিস একাডেমির আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিভিন্ন দেশের নাগরিক ও কূটনীতিকরা। 


একাত্তর/এসি