বঙ্গবন্ধুর সমাধিতে সেনাপ্রধানের শ্রদ্ধা নিবেদন

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন।  

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সেনাপ্রধান।

এরপর সেনাপ্রধান ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু এবং ১৯৭৫ সালের ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী ৩০ লাখ শহীদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করেন। 

পরে বঙ্গবন্ধু সমাধি সৌধে রক্ষিত বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন সেনাপ্রধান।

এরপর বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের মশাল প্রজ্জলনের কর্মসূচিতে অংশ নিতে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ বৃহস্পতিবার টুঙ্গিপাড়া আসেন।

বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সেনাপ্রধান টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ কমপ্লেক্স মাঠে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এতে তিনি শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের মশাল প্রজ্জ্বলন করেন।


একাত্তর/এআর