‘সেনাবাহিনী সবসময় দেশের জনগণের জন্য কাজ করে’

বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশের জনগণের মঙ্গল কামনায় কাজ করে বলে মন্তব্য করেছেন বাহিনীটির প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (২ মার্চ) সকালে সাভার সেনানিবাসে সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এসময় আরো বলেন, বাংলাদেশ সেনাবাহিনী এখন আধুনিক বাহিনীটির সদস্যরা সবসময় দেশ ও সরকারের পাশে থেকে কাজ করে।

পরে তিনি আশুলিয়ার বাইপাইল এলাকায় বিএনসিসি প্রশিক্ষণ একাডেমীতে বিএনসিসির সেন্টার ক্যাম্পিং ও খেজুরটেক এলাকায় সেনাবাহিনীতে চাকরিরত অবস্থায় জাতিসংঘ মিশন ও দেশে অভিজানিক সক্রিয় দায়িত্ব পালনকালে জীবন উৎসর্গকারী সেনাসদস্যদের উত্তরাধিকারীদের মাঝে ফ্ল্যাট হস্তান্তর করেন।

আরও পড়ুন: দলগুলোর মতপার্থক্য নিরসন করা নির্বাচন কমিশনের কাজ নয়: সিইসি

এসময় সাভার সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল শাহীনুল হকসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


একাত্তর/আরএ