রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুনে প্রায় পাঁচ হাজার দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান বলেছেন, ক্ষতিগ্রস্ত দোকানিদের ক্ষতির পরিমাণ নিরূপণ করে তাদের পুনর্বাসনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (৪ এপ্রিল) সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এসব কথা জানান দুর্যোগ প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ক্ষতিগ্রস্ত দোকানিদের সহায়তায় সরকার সর্বোচ্চটুকু করবে।
দুর্যোগ প্রতিমন্ত্রী বলেন, এই অগ্নিকাণ্ড ভয়াবহ। এখন যারা আহত হয়েছেন, তাদের ১৫ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাড়ে ১৪ কেজি করে খাবার দেওয়ার কথা জানান দুর্যোগ প্রতিমন্ত্রী এনামুর রহমান। তিনি জানান, এর মধ্যে থাকবে চাল, ডাল, তেল ও মসলা।
এই আগুনের ক্ষতি নিরূপণ করে ক্ষতিগ্রস্ত দোকানিদের পুনর্বাসনে যথাযথ সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী এনামুর রহমান। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত দোকানিদের ক্ষতির পরিমাণ নিরূপণ করে তাদের পুনর্বাসনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
একাত্তর/এআর